কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩. যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ১৪৫ টি

হাদীস নং: ১৫৯৬
আন্তর্জাতিক নং: ১৫৯৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. কৃষিজ ফসলের যাকাত।
১৫৯৬. হারূন ইবনে সাঈদ (রাহঃ) .... সালিম ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ যে যমীন বৃষ্টি, নদী ও কুয়ার পানি দ্বারা সিঞ্চিত হয় অথবা যেখানে পানি সেচের আদৌ কোন প্রয়োজন হয় না- এমন ক্ষেতের ফসলের যাকাত হল উশর বা উৎপন্ন ফসলের দশ ভাগের এক ভাগ। আর যে যমীতে কৃত্রিম উপায়ে পানি সিঞ্চিত হয়- তার যাকাত হল নিসফে উশর বা উশরের অর্ধেক।
كتاب الزكاة
باب صَدَقَةِ الزَّرْعِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدِ بْنِ الْهَيْثَمِ الأَيْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالأَنْهَارُ وَالْعُيُونُ أَوْ كَانَ بَعْلاً الْعُشْرُ وَفِيمَا سُقِيَ بِالسَّوَانِي أَوِ النَّضْحِ نِصْفُ الْعُشْرِ " .
হাদীস নং: ১৫৯৭
আন্তর্জাতিক নং: ১৫৯৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. কৃষিজ ফসলের যাকাত।
১৫৯৭. আমহাদ ইবনে সাহেল ও আব্দুল্লাহ ইবনে ওয়াহব (রাহঃ) ..... জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ যে যমীন নদী-নালা ও কূপের পানি দ্বারা সিঞ্চিত হয়, তার যাকাত হল উশর।* আর যে যমীন কৃত্রিম উপায়ে সিঞ্চিত হয় তার যাকাত হল অর্ধ উশর।

* উশ্‌রঃ কৃষিজ উৎপাদনের উপর যে যাকাত দিতে হয় তাকে আইনের পরিভাষায় উশর’ বলে। শব্দটির অর্থ ‘এক-দশমাংশ’।
كتاب الزكاة
باب صَدَقَةِ الزَّرْعِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " فِيمَا سَقَتِ الأَنْهَارُ وَالْعُيُونُ الْعُشْرُ وَمَا سُقِيَ بِالسَّوَانِي فَفِيهِ نِصْفُ الْعُشْرِ " .
হাদীস নং: ১৫৯৮
আন্তর্জাতিক নং: ১৫৯৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. কৃষিজ ফসলের যাকাত।
১৫৯৮. আল-হায়ছাম ইবনে খালিদ আল-জুহানী ও ইবনুল আসওয়াদ আল-আজালী (রাহঃ) বলেন, ওয়াকী (রাহঃ) বলেছেন, الْبَعْلُ الْكَبُوسُ হল সেই ফসল, যা বৃষিটির পানির সাহায্যে জন্মে। ইবনুল আসওয়াদ বলেন, ইয়াহয়া ইবনে আদাম বলেছেন, আমি আবু আয়্যাস আল-আসাদীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তা হল ঐ ফসল যা বৃষ্টির পানির সাহায্যে উৎপন্ন হয়।
كتاب الزكاة
باب صَدَقَةِ الزَّرْعِ
حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَالِدٍ الْجُهَنِيُّ، وَحُسَيْنُ بْنُ الأَسْوَدِ الْعِجْلِيُّ، قَالاَ قَالَ وَكِيعٌ الْبَعْلُ الْكَبُوسُ الَّذِي يَنْبُتُ مِنْ مَاءِ السَّمَاءِ . قَالَ ابْنُ الأَسْوَدِ وَقَالَ يَحْيَى يَعْنِي ابْنَ آدَمَ سَأَلْتُ أَبَا إِيَاسٍ الأَسَدِيَّ عَنِ الْبَعْلِ فَقَالَ الَّذِي يُسْقَى بِمَاءِ السَّمَاءِ ، وَقَالَ: النَّضْرُ بْنُ شُمَيْلٍ: " الْبَعْلُ: مَاءُ الْمَطَرِ "
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী:
হাদীস নং: ১৫৯৯
আন্তর্জাতিক নং: ১৫৯৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১১. কৃষিজ ফসলের যাকাত।
১৫৯৯. আবু রাবী ইবনে সুলাইমান (রাহঃ) ..... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ইয়ামানে প্রেরণের সমইয়ে বলেনঃ উৎপন্ন ফসল হতে ফসল, বকরী পাল হতে বকরী, উটের পাল হতে উট এবং গরুর পাল হতে গরু যাকাত হিসাবে গ্রহণ করবে; যখন এদের সংখ্যা পঁচিশ বা তদুর্ধ হয়।

ইমাম আবু দাউদ (রাহঃ) বলেন, মিসরে একটি শসা মেপেছি তের বিঘত (সাড়ে ছয় হাত) লম্বা এবং একটি লেবু (বাতাবি) দেখেছি, যা দুই টুকরা করে একটি উটের পিঠে বোঝাই করা ছিল দুইটি বোঝা সদৃশ।
كتاب الزكاة
باب صَدَقَةِ الزَّرْعِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ، - يَعْنِي ابْنَ بِلاَلٍ - عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَهُ إِلَى الْيَمَنِ فَقَالَ " خُذِ الْحَبَّ مِنَ الْحَبِّ وَالشَّاةَ مِنَ الْغَنَمِ وَالْبَعِيرَ مِنَ الإِبِلِ وَالْبَقَرَةَ مِنَ الْبَقَرِ " . قَالَ أَبُو دَاوُدَ شَبَّرْتُ قِثَّاءَةً بِمِصْرَ ثَلاَثَةَ عَشَرَ شِبْرًا وَرَأَيْتُ أُتْرُجَّةً عَلَى بَعِيرٍ بِقِطْعَتَيْنِ قُطِعَتْ وَصُيِّرَتْ عَلَى مِثْلِ عِدْلَيْنِ .
হাদীস নং: ১৬০০
আন্তর্জাতিক নং: ১৬০০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১২. মধুর যাকাত।
১৬০০. আহমাদ ইবনে আবু শুআইব (রাহঃ) ..... আমর ইবনে শুআইব (রাহঃ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা এবং দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, বনী মুতআন গোত্রের সদস্য হিলাল (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট তাঁর মধুর উশর নিয়ে উপস্থিত হন। তিনি নবী করীম (ﷺ)-এর নিকট সালবা’ নামক উপত্যকাটি জায়গীর চান। রাসূলুল্লাহ (ﷺ) উক্ত উপত্যকা তাকে জায়গীর দেন। অতঃপর উমর ইবনুল খাত্তাব (রাযিঃ) যখন খলীফা নির্বাচিত হন, তখন সুফিয়ান ইবনে ওয়াহব তাঁর সম্পর্কে জানতে চেয়ে একখানি পত্র লেখেন। এর জবাবে উমর (রাযিঃ) তাঁকে লিখে জানান, সে রাসূলুল্লাহ (ﷺ)-কে মধুর যে উশর দিত তা যদি তোমাকে দিতে থাকে তবে সালবা উপত্যকায় তার জায়গীর বহাল রাখ। অন্যথায় তা বনের মৌমাছি হিসেবে গণ্য হবে এবং যে কোন ব্যক্তি তার মধু খেতে পারবে।
كتاب الزكاة
باب زَكَاةِ الْعَسَلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ الْحَرَّانِيُّ، حَدَّثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ الْمِصْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ هِلاَلٌ - أَحَدُ بَنِي مُتْعَانَ - إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِعُشُورِ نَحْلٍ لَهُ وَكَانَ سَأَلَهُ أَنْ يَحْمِيَ لَهُ وَادِيًا يُقَالُ لَهُ سَلَبَةُ فَحَمَى لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَلِكَ الْوَادِي فَلَمَّا وُلِّيَ عُمَرُ بْنُ الْخَطَّابِ - رضى الله عنه - كَتَبَ سُفْيَانُ بْنُ وَهْبٍ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ فَكَتَبَ عُمَرُ رضى الله عنه إِنْ أَدَّى إِلَيْكَ مَا كَانَ يُؤَدِّي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عُشُورِ نَحْلِهِ لَهُ فَاحْمِ لَهُ سَلَبَةَ وَإِلاَّ فَإِنَّمَا هُوَ ذُبَابُ غَيْثٍ يَأْكُلُهُ مَنْ يَشَاءُ .
হাদীস নং: ১৬০১
আন্তর্জাতিক নং: ১৬০১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১২. মধুর যাকাত।
১৬০১. আহমাদ ইবনে আব্দাহ (রাহঃ) ..... আমর ইবনে শুআইব (রাহঃ) হতে পর্যায়ক্রমে তাঁর পিতা ও পিতামহের সূত্রে বর্ণিত। শাবাবা ছিল ফাহম গোত্রের উপগোত্র। অতঃপর তিনি এইরূপ বর্ণনা করেন যে, প্রত্যেক দশ মশকের জন্য এক মশক যাকাত দিতে হবে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আছ-ছাকাফী তাদেরকে দুইটি উপত্যকার জায়গীর দেন। তারা তাকে ঐরূপ (মধুর) যাকাত প্রদান করতেন, যেভাবে তারা রাসূলুল্লাহ (ﷺ)কে তা প্রদান করতেন। তিনি (সুফিয়ান) তাদের জায়গীর স্বত্ব বহাল রাখেন।
كتاب الزكاة
باب زَكَاةِ الْعَسَلِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا الْمُغِيرَةُ، - وَنَسَبَهُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ الْمَخْزُومِيِّ - قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ شَبَابَةَ، - بَطْنٌ مِنْ فَهْمٍ - فَذَكَرَ نَحْوَهُ قَالَ مِنْ كُلِّ عَشْرِ قِرَبٍ قِرْبَةٌ وَقَالَ سُفْيَانُ بْنُ عَبْدِ اللَّهِ الثَّقَفِيُّ قَالَ وَكَانَ يُحَمِّي لَهُمْ وَادِيَيْنِ زَادَ فَأَدَّوْا إِلَيْهِ مَا كَانُوا يُؤَدُّونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَحَمَّى لَهُمْ وَادِيَيْهِمْ .
হাদীস নং: ১৬০২
আন্তর্জাতিক নং: ১৬০২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১২. মধুর যাকাত।
১৬০২. আর-রবী ইবনে সুলাইমান (রাহঃ) ..... আমর ইবনে শুআইব (রাহঃ) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও পিতামহের সূত্রে বর্ণিত। ফাহম গোত্রের একটি শাখা ......... মুগীরার বর্ণিত হাদীসের অনুরূপ। প্রত্যেক দশ মশকের জন্য যাকাত এক মশক। অতঃপর রাবী বলেন, ঐ দুইটি উপত্যকার মালিক ছিলেন তারা।
كتاب الزكاة
باب زَكَاةِ الْعَسَلِ
حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ بَطْنًا، مِنْ فَهْمٍ بِمَعْنَى الْمُغِيرَةِ قَالَ مِنْ عَشْرِ قِرَبٍ قِرْبَةٌ . وَقَالَ وَادِيَيْنِ لَهُمْ .
হাদীস নং: ১৬০৩
আন্তর্জাতিক নং: ১৬০৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩. যাকাতের জন্য অনুমানপুর্বক আঙ্গুরের পরিমাণ নির্ধারণ।
১৬০৩. আব্দুল আযীয ইবনুস সারী (রাহঃ) ..... আত্তাব ইবনে উসায়েদ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অনুমানে অঙ্গুরের পরিমাণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন, যেভাবে অনুমানে খেজুরের পরিমাণ নির্ধারণ করা হয় এবং শুকনা আঙ্গুর (কিসমিস) যাকাত হিসাবে গ্রহণ করবে, যেরূপ খেজুরের যাকাতস্বরূপ শুকনা খেজুর গ্রহণ করা হয়।
كتاب الزكاة
باب فِي خَرْصِ الْعِنَبِ
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ السَّرِيِّ النَّاقِطُ، حَدَّثَنَا بِشْرُ بْنُ مَنْصُورٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ، قَالَ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُخْرَصَ الْعِنَبُ كَمَا يُخْرَصُ النَّخْلُ وَتُؤْخَذُ زَكَاتُهُ زَبِيبًا كَمَا تُؤْخَذُ زَكَاةُ النَّخْلِ تَمْرًا .
হাদীস নং: ১৬০৪
আন্তর্জাতিক নং: ১৬০৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩. যাকাতের জন্য অনুমানপুর্বক আঙ্গুরের পরিমাণ নির্ধারণ।
১৬০৪. মুহাম্মাদ ইবনে ইসহাক আল-মুসায়্যাবী (রাহঃ) ..... ইবনে শিহাব (রাহঃ) হতে উপরোক্ত হাদীসের সনদ ও অর্থে হাদীস বর্ণিত হয়েছে।
كتاب الزكاة
باب فِي خَرْصِ الْعِنَبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ مُحَمَّدِ بْنِ صَالِحٍ التَّمَّارِ، عَنِ ابْنِ شِهَابٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ ، قَالَ أَبُو دَاوُدَ: «سَعِيدٌ لَمْ يَسْمَعْ مِنْ عَتَّابٍ شَيْئًا»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬০৫
আন্তর্জাতিক নং: ১৬০৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৪. (যাকাতের জন্য) গাছের ফলের পরিমাণ অনুমানে নির্ণয় করা।
১৬০৫. হাফস ইবনে উমর (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে মাসউদ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সাহল ইবনে আবু হাছমাহ (রাযিঃ) আমাদের সভায় আগমন করেন এবং বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নির্দেশ দেনঃ তোমরা (ফলের পরিমাণ) অনুমান কর। তখন দুই-তৃতীয়াংশ (হিসাবে) ধর এবং এক-তৃতীয়াংশ (হিসাব থেকে) বাদ দাও। যাদি এক-তৃতীয়াংশ না পাও বা বাদ দিতে না পার তবে এক-চতুর্থাংশ বাদ দাও।*

* অর্থাৎ যে পরিমাণ যাকাত অনুমানে নির্ধারণ করা হবে তা থেকে এক-তৃতীয়াংশ বা এক-চতুর্থাংশ যাকাতদাতাকে ছেড়ে দিবে। কারণ অনুমানে কম-বেশী হওয়ার সম্ভাবনা থাকে, ফলে বিনষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকে।
كتاب الزكاة
باب فِي الْخَرْصِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَسْعُودٍ، قَالَ جَاءَ سَهْلُ بْنُ أَبِي حَثْمَةَ إِلَى مَجْلِسِنَا قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا خَرَصْتُمْ فَخُذُوا وَدَعُوا الثُّلُثَ فَإِنْ لَمْ تَدَعُوا أَوْ تَجِدُوا الثُّلُثَ فَدَعُوا الرُّبُعَ " . قَالَ أَبُو دَاوُدَ الْخَارِصُ يَدَعُ الثُّلُثَ لِلْحِرْفَةِ .
tahqiq

তাহকীক:

হাদীস নং: ১৬০৬
আন্তর্জাতিক নং: ১৬০৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৫. কখন খেজুরের পরিমাণ অনুমান করবে?
১৬০৬. ইয়াহয়া ইবনু মুঈন (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিন খায়বর বিজয়ের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, নবী করীম (ﷺ) আব্দুল্লহ ইবনে রাওয়াহা (রাযিঃ)-কে খায়বরের ইয়াহুদীদের নিকট প্রেরণ করতেন। তিনি গাছের খেজুরের পরিমাণ অনুমান করতেন - যখন তা উপযুক্ত অবস্থায় পৌঁছতো এবং খাওয়ার উপযুক্ত হওয়ার পূর্বে।
كتاب الزكاة
باب مَتَى يُخْرَصُ التَّمْرُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أُخْبِرْتُ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ وَهِيَ تَذْكُرُ شَأْنَ خَيْبَرَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ إِلَى يَهُودِ خَيْبَرَ فَيَخْرِصُ النَّخْلَ حِينَ يَطِيبُ قَبْلَ أَنْ يُؤْكَلَ مِنْهُ .
হাদীস নং: ১৬০৭
আন্তর্জাতিক নং: ১৬০৭
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৬. যে ফল যাকাত হিসাবে গ্রহণ করা জায়েয নয়।
১৬০৭. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে ফারিস (রাহঃ) ..... আবু উমামা ইবনে সাহল (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জা’রূর ও লাওনুল হুবায়েক যাকাত হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। যুহরী (রাহঃ) বলেন, এটা মদীনার খেজুরের দুইটি প্রকার বিশেষ।
كتاب الزكاة
باب مَا لاَ يَجُوزُ مِنَ الثَّمَرَةِ فِي الصَّدَقَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ، عَنْ أَبِيهِ، قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْجُعْرُورِ وَلَوْنِ الْحُبَيْقِ أَنْ يُؤْخَذَا فِي الصَّدَقَةِ . قَالَ الزُّهْرِيُّ لَوْنَيْنِ مِنْ تَمْرِ الْمَدِينَةِ . قَالَ أَبُو دَاوُدَ وَأَسْنَدَهُ أَيْضًا أَبُو الْوَلِيدِ عَنْ سُلَيْمَانَ بْنِ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ .
হাদীস নং: ১৬০৮
আন্তর্জাতিক নং: ১৬০৮
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৬. যে ফল যাকাত হিসাবে গ্রহণ করা জায়েয নয়।
১৬০৮. নসর ইবনে আসিম (রাহঃ) .... আওফ ইবনে মালেক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে আমাদের নিকট প্রবেশ করেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। এক ব্যক্তি এক গুচ্ছ হাশাফ (নিকৃষ্ট মানের খেজুর) ঝুলিয়ে রেখেছিল। তিনি ঐ গুচ্ছের উপর লাঠির আঘাত হেনে বলেনঃ এই যাকাত-দাতা ইচ্ছা করলে এর চেয়ে উত্তম মাল যাকাত হিসাবে প্রদান করতে পারত। তিনি আরও বলেনঃ এই যাকাত-দাতাকে কিয়ামতের দিন এই ‘হাশাফ’-ই খেতে হবে।
كتاب الزكاة
باب مَا لاَ يَجُوزُ مِنَ الثَّمَرَةِ فِي الصَّدَقَةِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ الأَنْطَاكِيُّ، حَدَّثَنَا يَحْيَى، - يَعْنِي الْقَطَّانَ - عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ، حَدَّثَنِي صَالِحُ بْنُ أَبِي عَرِيبٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَبِيَدِهِ عَصًا وَقَدْ عَلَّقَ رَجُلٌ مِنَّا قِنًا حَشَفًا فَطَعَنَ بِالْعَصَا فِي ذَلِكَ الْقِنْوِ وَقَالَ " لَوْ شَاءَ رَبُّ هَذِهِ الصَّدَقَةِ تَصَدَّقَ بِأَطْيَبَ مِنْهَا " . وَقَالَ " إِنَّ رَبَّ هَذِهِ الصَّدَقَةِ يَأْكُلُ الْحَشَفَ يَوْمَ الْقِيَامَةِ " .
হাদীস নং: ১৬০৯
আন্তর্জাতিক নং: ১৬০৯
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৭. সাদ্‌কাতুল ফিতর (ফিতরা)
১৬০৯. মুহাম্মাদ ইবনে খালিদ আদ-দিমাশকী (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাদ্‌কাতুল ফিতর রোযাকে বেহুদা ও অশ্লীল কথাবার্তা ও আচরণ থেকে পবিত্র করার উদ্দেশ্যে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য ফরজ করেছেন। যে ব্যক্তি (ঈদুল ফিতরের) নামাযের আগে তা আদায় করবে আল্লাহর কাছে তা মাকবূল হবে।
আর যে ব্যক্তি তা (ঈদুল ফিতরের) নামাযের পরে পরিশোধ করে তা অন্যান্য সাধারণ দান-খয়রাতের অনুরূপ হিসাবে গণ্য।
كتاب الزكاة
باب زَكَاةِ الْفِطْرِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ الدِّمَشْقِيُّ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمَرْقَنْدِيُّ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا أَبُو يَزِيدَ الْخَوْلاَنِيُّ، - وَكَانَ شَيْخَ صِدْقٍ وَكَانَ ابْنُ وَهْبٍ يَرْوِي عَنْهُ - حَدَّثَنَا سَيَّارُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، - قَالَ مَحْمُودٌ الصَّدَفِيُّ - عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ .
হাদীস নং: ১৬১০
আন্তর্জাতিক নং: ১৬১০
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৮. সাদকাতুল ফিতর প্রদানের সময়।
১৬১০. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আন-নুফায়লী (রাহঃ) ..... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সাদ্‌কাতুল ফিতর, লোকদের ঈদের নামাযের উদ্দ্যশ্যে বের হওয়ার পূর্বে প্রদানের নির্দেশ দিয়েছেন। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমর (রাযিঃ) ঈদুল ফিতরের এক বা দুই পূর্বে সাদ্‌কাতুল ফিতর প্রদান করতেন।
كتاب الزكاة
باب مَتَى تُؤَدَّى
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ . قَالَ فَكَانَ ابْنُ عُمَرَ يُؤَدِّيهَا قَبْلَ ذَلِكَ بِالْيَوْمِ وَالْيَوْمَيْنِ .
হাদীস নং: ১৬১১
আন্তর্জাতিক নং: ১৬১১
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. কি পরিমাণ সাদ্‌কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১১. আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাদ্‌কাতুল ফিতর নির্ধারিত করেছেন (আব্দুল্লাহ ইবনে মাসলামা এই হাদীস সম্পর্কে বলেন, মালিক আমাদের নিকট এরূপ বর্ণনা করেছেন, রমযানের সাদ্‌কাতুল ফিতর এক সা’ খেজুর কিংবা এক সা’ বার্লি প্রত্যেক স্বাধীন, ক্রীতদাস এবং নর-নারী নির্বিশেষে সকল মুসলমানের জন্য দেয়।
كتاب الزكاة
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، - وَقَرَأَهُ عَلَى مَالِكٍ أَيْضًا - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَضَ زَكَاةَ الْفِطْرِ - قَالَ فِيهِ فِيمَا قَرَأَهُ عَلَىَّ مَالِكٌ - زَكَاةُ الْفِطْرِ مِنْ رَمَضَانَ صَاعٌ مِنْ تَمْرٍ أَوْ صَاعٌ مِنْ شَعِيرٍ عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ ذَكَرٍ أَوْ أُنْثَى مِنَ الْمُسْلِمِينَ .
হাদীস নং: ১৬১২
আন্তর্জাতিক নং: ১৬১২
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. কি পরিমাণ সাদ্‌কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১২. ইয়াহয়া ইবনে মুহাম্মাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাদ্‌কাতুল ফিতর (মাথাপিছু) এক সা’ নির্ধারণ করেছেন ......... (আমর ইবনে নাফে) মালিক বর্ণিত হাদীসের অনুরূপ। তবে এই বর্ণনায় আরও আছেঃ “ছোট এবং বড় সকলের পক্ষ থেকে। আর তিনি তা ঈদুল ফিতরের নামাযের জন্য লোকদের বের হওয়ার পূর্বে আদায় করার নির্দেশ দিয়েছেন।
كتاب الزكاة
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ صَاعًا فَذَكَرَ بِمَعْنَى مَالِكٍ زَادَ وَالصَّغِيرِ وَالْكَبِيرِ وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ عَبْدُ اللَّهِ الْعُمَرِيُّ عَنْ نَافِعٍ بِإِسْنَادِهِ قَالَ عَلَى كُلِّ مُسْلِمٍ وَرَوَاهُ سَعِيدٌ الْجُمَحِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ قَالَ فِيهِ مِنَ الْمُسْلِمِينَ وَالْمَشْهُورُ عَنْ عُبَيْدِ اللَّهِ لَيْسَ فِيهِ مِنَ الْمُسْلِمِينَ .
হাদীস নং: ১৬১৩
আন্তর্জাতিক নং: ১৬১৩
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. কি পরিমাণ সাদ্‌কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১৩. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আব্দুল্লাহ (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি (নবী (ﷺ)) সদকায়ে ফিতর এক সা’* খেজুর বা এক সা’ বার্লি নির্ধারণ করেছেন, ছোট বড়, স্বাধীন ও ক্রীতদাসের উপর। রাবী মুসা আরও বর্ণনা করেছেন, নর ও নারীর (জন্যও দেয়)।
كتاب الزكاة
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
دَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ يَحْيَى بْنَ سَعِيدٍ، وَبِشْرَ بْنَ الْمُفَضَّلِ، حَدَّثَاهُمْ عَنْ عُبَيْدِ اللَّهِ، ح وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ فَرَضَ صَدَقَةَ الْفِطْرِ صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ تَمْرٍ عَلَى الصَّغِيرِ وَالْكَبِيرِ وَالْحُرِّ وَالْمَمْلُوكِ زَادَ مُوسَى وَالذَّكَرِ وَالأُنْثَى . قَالَ أَبُو دَاوُدَ قَالَ فِيهِ أَيُّوبُ وَعَبْدُ اللَّهِ - يَعْنِي الْعُمَرِيَّ - فِي حَدِيثِهِمَا عَنْ نَافِعٍ ذَكَرٍ أَوْ أُنْثَى .
হাদীস নং: ১৬১৪
আন্তর্জাতিক নং: ১৬১৪
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. কি পরিমাণ সাদ্‌কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১৪. আল-হায়ছাম ইবনে খালিদ (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে মাথাপিছু এক সা’ পরিমাণ বার্লি অথবা খেজুর বা বার্লি জাতীয় শস্য, অথবা কিসমিস সদকায়ে ফিতর প্রদান করত। রাবী (নাফে) বলেন, আব্দুল্লাহ (রাযিঃ) বলেনঃ অতঃপর হযরত উমর (রাযিঃ)-র সময় যখন গমের ফলন অধিক হতে থাকে, তখন তিনি আধা সা’ গমকে উল্লেখিত বস্তুর এক সা’-এর সম পরিমাণ নির্ধারণ করেন।
كتاب الزكاة
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَالِدٍ الْجُهَنِيُّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ الْجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي رَوَّادٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّاسُ يُخْرِجُونَ صَدَقَةَ الْفِطْرِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَاعًا مِنْ شَعِيرٍ أَوْ تَمْرٍ أَوْ سُلْتٍ أَوْ زَبِيبٍ . قَالَ قَالَ عَبْدُ اللَّهِ فَلَمَّا كَانَ عُمَرُ - رضى الله عنه - وَكَثُرَتِ الْحِنْطَةُ جَعَلَ عُمَرُ نِصْفَ صَاعِ حِنْطَةٍ مَكَانَ صَاعٍ مِنْ تِلْكَ الأَشْيَاءِ .
হাদীস নং: ১৬১৫
আন্তর্জাতিক নং: ১৬১৫
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. কি পরিমাণ সাদ্‌কাতুল ফিতর দিতে হবে তার বর্ণনা।
১৬১৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, পরবর্তীকালে লোকেরা (উমরের) অর্ধ সা’ গম দিতে থাকে। নাফে’ বলেন, আর আব্দুল্লাহ (রাযিঃ) সাদ্‌কায়ে ফিতর হিসাবে শুকনা খেজুর প্রদান করতেন। অতঃপর কোন এক বছর মদীনায় শুকনা খেজুর দুষ্প্রাপ্য হওয়ায় তাঁর তাঁর সদকায়ে ফিতর হিসাবে বার্লি প্রদান করেন।
كتاب الزكاة
باب كَمْ يُؤَدَّى فِي صَدَقَةِ الْفِطْرِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ فَعَدَلَ النَّاسُ بَعْدُ نِصْفَ صَاعٍ مِنْ بُرٍّ . قَالَ وَكَانَ عَبْدُ اللَّهِ يُعْطِي التَّمْرَ فَأَعْوَزَ أَهْلَ الْمَدِينَةِ التَّمْرُ عَامًا فَأَعْطَى الشَّعِيرَ .