অমুসলিমকে বিবাহ করা
প্রশ্নঃ ৯৫৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিধর্মী কাউকে বিয়ে করলে কিভাবে সেটা জায়েজ হবে? বিধর্মীকে বিয়ে করা নিয়ে ইসলামে কি বলা হয়েছে বিস্তারিত জানতে চাই?(ইসলামেতো কাউকে জোর করে ধর্ম ত্যাগ করাতে নিষেধ করা হয়েছে)
৪ জুন, ২০২৪
চট্টগ্রাম
৮১ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলাম যেভাবে কাউকে জোর করে ধর্ম ত্যাগ করাতে নিষেধ করেছে, ঠিক তেমনিভাবেই ভিন্ন ধর্মাবলম্বী দুজনের মাঝে বিবাহও নিষেধ করেছেন! তাই তার কাছে ইসলাম ধর্মের সৌন্দর্য তুলে ধরে ইসলামের বিষয়গুলো তার কাছে সুস্পষ্টভাবে খুলে বলুন, তাকে দাওয়াত দিন, ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি আহবান করুন! এইটা তো জোর করা নয়! পৃথিবীতে ইসলামই আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র ধর্ম , যে ব্যক্তি এটা মানতে নারাজ বা মানতে চাইবে না, কোন মুসলমান তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না! তাই তার সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরার সাথে সাথে আখেরাতের বিষয়টি উপস্থাপন করুন, জান্নাত জাহান্নাম সম্পর্কে তাকে বোঝান! যাতে করে সে অনন্তকালের দুর্ভোগ থেকে বেঁচে চিরসুখী জান্নাতবাসি হতে পারে! কাউকে জান্নাতের দিকে আহবান করা এবং জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো তো জোর করে ধর্ম ত্যাগ করা নয়! তাই তাকে ইসলামের দিকে দাওয়াত দেয়া যেতে পারে, সে যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার সাথে বিবাহ বৈধ, আর যদি ইসলাম গ্রহণ না করে, তাহলে তার সাথে কোনভাবেই বিবাহ বৈধ নয়!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রাসূল ﷺ-কে অস্বীকারকারীর জানাজার বিধান
নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগের বিধান
“দ্বীনের ব্যাপারে পরামর্শ করা ওয়াজিব, আর দুনিয়ার ব্যাপারে পরামর্শ করা সুন্নত” এ কথাটি কি সঠিক
স্বামী অনলাইন বা যেকোনো ফরমে ‘ডিভোর্সড’ নির্বাচন বা লেখার দ্বারা তালাক হবে?
অন্যের ইবাদতে ব্যাঘাত ঘটে এমন কাজের হুকুম
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন