প্রশ্নঃ ৯৪৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি হাদীস "দ্বীনের একেকটা কথা বলা এবং শোনার বিনিময়ে এক বছরের নফল রিয়ামুক্ত আমলের সাওয়াব" ?
১২ অক্টোবর, ২০২১
Kaimpur S Rd
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
দ্বীনি আলোচনা করা-শোনা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। এটা দ্বীন শেখা এবং শেখানের একটি অন্যতম মাধ্যম। এর প্রয়োজনীয়তা এবং বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাছাড়া এটা ইলম শিখার মাধ্যম হওয়ায় একজন তালিবুল ইলম যেমনিভাবে মাখলুকাতের দোয়া লাভ করে ইনশাআল্লাহ আশা করা যায় দ্বীনি আলোচনাকারী এবং শ্রবণকারীও সেই দোয়া লাভ করবে।
কিন্তু "একেকটা কথা শোনার বিনিময়ে রিয়ামুক্ত একেক বছর নফল ইবাদত করা থেকে উত্তম" মর্মে যে কথা প্রচলিত আছে রাসূলের হাদিস হিসেবে তা প্রমানিত নয়, বরং তা সিররী সাকতী রহ. এর উক্তি।তিনি বলেন- تفكر ساعة خير من عبادة سنة অর্থাৎ “কিছুক্ষণ (আল্লাহর কুদরত বা দ্বীন) নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণা করা এক বছর ইবাদতের চেয়ে উত্তম”। মোল্লা আলী কারী রহ.বলেন এটি রাসূলের হাদীস নয় বরংএটি সিররী সাকতী রহ.এর বক্তব্য। (আল মাসনু ১/৮১)।
এজাতীয় কথাকে রাসূলের হাদিস হিসেবে চালিয়ে দেওয়া মারাত্মক গুনাহ এবং রাসুলুল্লাহ সা. এর শানে মিথ্যাচারের শামিল। আল্লাহ তায়ালা আমাদের এই গর্হিত কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।
#আহলে হক মিডিয়ার সহযোগিতায়
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
যাকাত ফান্ড কায়েম করে যাকাতের মাল থেকে তার কর্মকর্তা-কর্মচারিদের বেতন দেওয়ার বিধান
উমুরী কাজা আদয়ের পদ্ধতি
আদালতের তালাক কি শরীয়তসম্মতভাবে গ্রহনযোগ্য?
হজের সফরে মক্কা মুকাররমায় পৌঁছানোর পর নারীর মাহরাম বা স্বামী মৃত্যুবরণ করলে কি করণীয়?
কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে চান্দ্র (হিজরি) মাস নাকি ইংরেজি (সৌর) মাস ধর্তব্য হবে
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১