প্রশ্নঃ ৯৩৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamu alaikum, আমার জিজ্ঞাসা হলো:জুতায় পায়খানা লাগলে কি করনীয়? কেননা জুতার নিচের অংশে যে ভাজ থাকে তা সম্পূর্ণ খতিয়ে নির্মুল করা কষ্টসাধ্য | ফলে জুতা থেকে নাপাক পানি ছিটার সম্ভাবনা থেকে যায়। উত্তর পেলে বাধিত থাকবো।
১৪ অক্টোবর, ২০২১
ঢাকা ১২০৮
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি এমন জিনিসে নাপাকী লাগে যা নিংড়ানাে যায় না (যেমন থালা-বাসন, কলস, খাট, মাদুর, জুতা ইত্যাদি) এর মধ্যে গাঢ় বীর্য, রক্ত, পায়খানা, গােবর ইত্যাদি গাঢ় নাপাক লাগে তাহলে সেটাকে পবিত্র করার দুইটি পদ্ধতি
১. তা যদি মাটিতে খুব ভালোভাবে ঘষে-মেজে বা শুকনো হলে নখ, ছুরি,চাকু বা অন্য কিছু দিয়ে খুঁটে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা যায় এবং বিন্দুমাত্র নাজাছাত না থাকে তাহলেও তা পাক হয়ে যাবে।
২.এজাতীয় বস্তু এমনভাবে ধুয়ে নিতে হবে যেন তাতে নাপাকির কোনো চিন্হ বা গন্ধ অবশিষ্ট না থাকে। তাহলেই সেগুলো পরিস্কার হয়ে যাবে।
কিন্তু পেশাবের ন্যায় তরল নাপাকি লাগলে তা পাক করার নিয়ম হল একবার তা ধুয়ে এমন ভাবে রেখে দিবে যেন সমস্ত পানি ঝরে যায় এবং পানির ফোটা পড়া বন্ধ হয়ে যায়, তারপর অনুরূপ আরও একবার করবে, এভাবে তিনবার ধৌত করলে ঐ জিনিস পাক হয়ে যাবে। কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই উপরোল্লিখিত দুইটি উপায়ের যেকোনো একটি উপায় অবলম্বন করে জুতা পাক করে নিতে হবে। তা না হলে জুতার পানির ছিটায় কাপড়,শরীর, জায়নামাজ নাপাক হয়ে যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
যাকাত ফান্ড কায়েম করে যাকাতের মাল থেকে তার কর্মকর্তা-কর্মচারিদের বেতন দেওয়ার বিধান
উমুরী কাজা আদয়ের পদ্ধতি
আদালতের তালাক কি শরীয়তসম্মতভাবে গ্রহনযোগ্য?
হজের সফরে মক্কা মুকাররমায় পৌঁছানোর পর নারীর মাহরাম বা স্বামী মৃত্যুবরণ করলে কি করণীয়?
কোরবানির পশুর বয়সের ক্ষেত্রে চান্দ্র (হিজরি) মাস নাকি ইংরেজি (সৌর) মাস ধর্তব্য হবে
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১