ফজরের সুন্নত
প্রশ্নঃ ৮৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক মানুষকে দেখি ফজরের জামাত দাঁড়ানোর পর কাতারে এসে সুন্নত নামায পড়ে। তাদের এ কাজটি কি ঠিক?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ফযরের সুন্নত সর্বাধিক গুরুত্বপূর্ণ সুন্নাত। তাই জামাত শুরু হয়ে গেলেও তা পড়া যায়। তবে জামাত শুরু হয়ে যাওয়ার পর কাতারে দাঁড়িয়ে তা পড়া যাবে না। কেননা কাতারের সাথে দাঁড়িয়ে সুন্নাত পড়া মাকরূহ তাহরীমী। তাই এ সময়ে সুন্নত পড়তে হলে বারান্দায় বা ভিন্ন জায়গায় গিয়ে পড়বে।
উল্লেখ্য যে, ফজরের সুন্নত আদায় করে যদি ইমামের সাথে দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুন্নত পড়ে জামাতে শরীক হবে। আর যদি দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত না পড়েই জামাতে শরীক হয়ে যাবে। এক্ষেত্রে সূর্যোদয়ের পর সুন্নত পড়ে নিবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
আমলের সূরাগুলো মুখে না পড়ে শুনলে সওয়াব পাওয়া যাবে কি না?
স্ত্রী ও সন্তানদের নিয়ে শুধুমাত্র হালাল বিনোদন, পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি এবং কিছুটা আনন্দময় সময় কাটানোর উদ্দেশ্যে ঘরে দাবা বা ক্যারাম খেলা কি শরীয়তসম্মত?
দুনিয়াতে বেশি উদরপূর্তি করলে আখেরাতে বেশি ক্ষুধার্ত থাকবে- এর ব্যাখ্যা
আশুরার রোযার সাথে কাজা/ মান্নতের রোযার নিয়ত করা যাবে না
বিনোদনের জন্য অমুসলিম দেশে যাওয়ার বিধান