প্রশ্নঃ ৮৩৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম,
হুজুর, আল্লাহর রহমতে ইসলামের হুকুম মানার চেষ্টা করি,এবং ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
কিন্তুু বর্তমানে চারিদেকে শুধু খারাপ কাজ, কাজ।আমি এখন নবম শ্রেনীতে পড়ি।
প্রশ্নঃ আমার বাড়ির বাসে একজন মহিলা সে, আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সে রাস্তায় কাপড় রোদ দেয়। সে তার গোপনীয় কাপড় রোদ দেয় যা সরাসরি দেখা যায়, এতে করে রাস্তা দিয়ে চলার সময় সেখানে নজর চরে যায় এবং খারাপ ধারনা আসে, লজ্জাস্থান '''''
এবং বাড়ির আসে পাসে মহিলারা বেপরোয়া ভাবে চলে।
আমি আমার চোখ কিভাবে যে চোখ চলে যায় তা আমি নিজেও জানিনা।হুজুর কাওকে দিয়ে যে বলবো সে রকম পরিস্থিতিতিও নাই।হুজুর এরকম থেকে বাচার কোন দোয়া আছে।।
১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা
৭ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুমুস সালাম,
সূরা নূর- এর ২৯ নং আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামীন ইরশাদ করেন-
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذَٰلِكَ أَزْكَىٰ لَهُمْ ۗ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
হে নবী! আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।
উক্ত আয়াতের হুকুম সব সময় আপনার দিলে স্থির রাখুন, এটা ভাবতে থাকুন যে, আমি যাই করছি, যাই দেখছি, যাই ভাবছি সবকিছু সম্পর্কে আল্লাহ তা’আলা অবগত আছেন। এটাকে বারবার মনে করতে থাকুন, যখনই কোনো নাজায়েজ বিষয়ের দিকে চোখ যায় তখনই উক্ত আয়াত খেয়াল করুন এবং ভাবতে থাকুন যে, আল্লাহ তা'আলা এখন’ই এই বিষয়ে আমাকে নজর হেফাজত করতে আদেশ দিয়ে এই আয়াত নাজিল করছেন এবং আমাকে নজর হেফাজতের জন্য আদেশ দিচ্ছেন। সাথে সাথে হক্কানী-রাব্বানী, সুন্নাতের উপর আমলকারী এমন একজন আলেমে দ্বীনকে নির্বাচন করুন, যার মধ্যে (স্বাদেক্বীন) অর্থাৎ সত্যবাদিতার গুণ রয়েছে, যিনি কোরআন-হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার সাথে সাথে বর্তমান যুগ সম্পর্কে সচেতন, যিনি উত্তম আখলাকের অধিকারি, যাকে দেখলে আপনার পরকালের কথা স্মরণ হয়। এমন একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলুন, তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন, আপনার ব্যক্তিগত সমস্যাগুলো থেকে শুরু করে সব বিষয়গুলো তার সাথে শেয়ার করুন, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, তার পরামর্শানুযায়ি কাজ করুন। এতে করে অনেক ফায়দা হবে। ইনশাল্লাহ ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৭
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন