প্রশ্নঃ ৭০১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চার রাকাত বিশিষ্ট নামাজে মুক্তাদির একরাকাত ছুটে যায় ৷ ইমামের শেষ বৈঠকে মুক্তাদি কি শুধু তাশাহুদ পাঠ করবে ? নাকি দূরুদ ৷ অতিরিক্ত পাঠ করলে কি সাহু সিজদা দেওয়া লাগবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুক্তাদী ইমামের সাথে পুরো নামায না পেলে তাকে মাসবুক বলে।
১- মাসবুক ব্যক্তি ইমামের সাথে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়বে। আর তাশাহহুদ পড়ার সময় ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে। যেন তা ইমামের সালাম ফিরানো পর্যন্ত দীর্ঘায়িত হয়।
তবে কোনো কোনো ফকীহের মতে মাসবুকের জন্য তাশাহহুদের সাথে দরূদ ও দুআ মাসূরাও পড়ার অবকাশ আছে। তাই কেউ পড়ে ফেললে তাতেও সমস্যা হবে না।
আলমাবসূত, সারাখসী ১/৩৫; ফাতাওয়া তাতারখানিয়া ১/১০৩-১০৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৫; আলবাহরুর রায়েক ১/৩২৮; রদ্দুল মুহতার ১/৫১১
২- মাসবুক ব্যক্তি ইমামের শেষ বৈঠকে তাশাহহুদের অতিরিক্ত পড়ে ফেললে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে ইচ্ছাকৃত তাশাহহুদের অতিরিক্ত না পড়াই ভালো। এক্ষেত্রে তাশাহহুদ ধীরে ধীরে পড়বে। যেন তাশাহহুদ শেষ হতে হতে সালামের সময় হয়ে যায়।
বাদায়েউস সানায়ে ১/৪২০; আদ্দুররুল মুখতার ১/৫১১
(মাসিক আলকাউসার)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান