প্রশ্নঃ ৪৭৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম = আমার প্রশ্ন হল আমাদের মসজিদে আসরের জামাত চলাকালীন সময় এক রাকাত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনে থাকা ব্যাটারির চার্জার থেকে ধোঁয়া বের হতে থাকে এমন সময় ইমাম সাহেব এক পা এগিয়ে গিয়ে ব্যাটারির লাইন বন্ধ করে দিয়ে পুনরায় আবার একই নিয়তে নামাজে দাঁড়ায় এবং নামাজের বাকি তিন রাকাত নামাজ শেষ করে এতে কি নামাজের কোন সমস্যা হয়েছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
নামাজের অবস্থান ঠিক রেখে এক হাতে এই কাজটি করে থাকলে নামাজ নষ্ট হয়নি। যদিও তিনি এক কদম এগিয়ে যেতে হয়েছিল। কাতার পূরণ করার জন্য পিছিয়ে যাওয়ার মাসআলা রয়েছে।
যেমন, কাতার পূরণ হওয়ার পর নতুন মুসল্লী আসলো। সে পিছনের কাতারে একা দাঁড়ানো মাকরূহ বিধায় সামনের কাতার থেকে একজনকে ইশারা করবে। আর সে নামাজের অবস্থান ঠিক রেখে পিছনের কাতারে চলে আসবে। দুজন মিলে পিছনের কাতারে দাঁড়াবে। ফিকহের কিতাবাদিতে এই মাসআলাটি রয়েছে।
সুতরাং ইমাম সাহেব ব্যাটারির সুইচ বন্ধ করার জন্য এক কদম এগিয়ে যাওয়াতে নামাজ নষ্ট হয়নি।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান