সফর অবস্থায় কোরবানি করার পর কোরবানির দিনগুলোতে মুকিম হয়ে গেলে তার বিধান
প্রশ্নঃ ৩৩৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব, আমি কুরবানির সময় সফরে ছিলাম। সে সময় আমার নির্দেশেই বাড়িতে কুরবানি করা হয়। ঈদের দ্বিতীয় দিনে আমি সফর থেকে ফিরে আসি। স্থানীয় এক আলেমের কাছে শুনলাম, সফর অবস্থায় কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কুরবানির সময়ের ভিতরে মুকীম হলে (আর্থিক সঙ্গতি থাকলে) কুরবানি ওয়াজিব হয়। জানতে চাই, সফরে থাকা অবস্থায় যে কুরবানী দেওয়া হয়েছে তা ধারা আমার ওয়াজিব কুরবানি আদায় হয়েছে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাঁ, সফরে থাকা অবস্থায় যে কুরবানি করা হয়েছে তা দ্বারা আপনার ওয়াজিব কুরবানি আদায় হয়ে গেছে। তাই পুনরায় কুরবানি করা জরুরি নয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
হজ্বের আগে সায়ী করা (মিনায় যাওয়ার পূর্বে ফরয তাওয়াফের সায়ী করে রাখা)
হারাম বস্তু বা কুফুরী কালামের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার হুকুম
ঋণের বিনিময়ে চুক্তিভিত্তিক অতিরিক্ত মুনাফা ভোগ করা সুস্পষ্ট সুদ
জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
এম এম কিট (গর্ভস্থ বাচ্চা মেরে ফেলার ঔষধ) বিক্রয়ের হুকুম