বিদেশে পাঠানোর শর্তে বিবাহ করা
প্রশ্নঃ ২৬৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের এলাকায় এক ছেলে এ শর্তে বিয়ে করেছে যে, মেয়ে পক্ষ তাকে বিদেশ পাঠাবে। বিবাহের মধ্যে এ ধরনের শর্ত করা কি জায়েয?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না। এ ধরনের শর্ত করা জায়েয নয়। কেননা, মেয়ে বা মেয়েপক্ষ থেকে শর্ত করে বা চাপ প্রয়োগ করে কোনো অর্থ, সম্পদ বা সেবা গ্রহণ করা সম্পূর্ণ হারাম। এটা পরিষ্কার ঘুষ। আর সহীহ হাদীসে আছে, আবদুল্লাহ ইবনে আমর রা. বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহিতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’ (সুনানে আবু দাউদ ৪/২১০; জামে তিরমিযী ১/১৫৯; ইবনে মাজাহ ২/৩২৩; সুনানে বায়হাকী ১০/২৬৫; মুসান্নাফ আবদুর রাযযাক ৮/১৪৮)
সুতরাং আকদের সময় এ ধরনের শর্ত করা হলেও তা বাতিল ও অগ্রহণযোগ্য। আর এই শর্তের সুবাদে স্ত্রীর পক্ষ থেকে কোনো কিছু নেওয়া হলে তা ফেরত দেওয়া অপরিহার্য।والله اعلم بالصواب
উত্তর দাতা:
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রাসূল ﷺ-কে অস্বীকারকারীর জানাজার বিধান
নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগের বিধান
“দ্বীনের ব্যাপারে পরামর্শ করা ওয়াজিব, আর দুনিয়ার ব্যাপারে পরামর্শ করা সুন্নত” এ কথাটি কি সঠিক
স্বামী অনলাইন বা যেকোনো ফরমে ‘ডিভোর্সড’ নির্বাচন বা লেখার দ্বারা তালাক হবে?
অন্যের ইবাদতে ব্যাঘাত ঘটে এমন কাজের হুকুম
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন