অনলাইন থেকে পিডিএফ বই পড়া জায়েয হবে কি?
প্রশ্নঃ ২৪৬৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ পিডিএফ পড়ার বিধান কি? অনলাইনে অনেক ইসলামি বইয়ের পিডিএফ পাওয়া যায়, বেশিরভাগ লেখক/অনুবাদকের অনুমতি নেওয়া নেই। এই পিডিএফগুলো পড়া কি জায়েজ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এ বিষয়ে ড. সালিহ আল মুনাজ্জিদ বলেন,
لا حرج في الاستفادة من الكتب المجانية الموجودة على الإنترنت ، بقراءتها أو حفظها أو طباعة ما تحتاجين منها ؛ لأنها لم توضع على الشبكة إلا لذلك
ইন্টারনেটে যে সকল ফ্রী বই পাওয়া যায় সেগুলো পড়া, সংরক্ষণ করা অথবা প্রয়োজন অনুপাতে ছাপার মাধ্যমে উপকৃত হওয়া নিষেধ নয়। কেননা, এগলো ইন্টারনেটে এই উদ্দেশ্যেই রাখা হয়। (https://islamqa.info/ar/answers/116782)
তবে আমাদের কাছে মনে হয়, লেখক, প্রকাশক ও মালিক যদি এ বিষয়ের সন্তুষ্ট না থাকেন তাহলে এ পিডিএফ থেকে উপকৃত না হওয়া তাকওয়ার দাবী। শরীয়তের ওপর যথাযথ আমল করতে চাইলে এরূপ না করাই ভালো।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?