প্রশ্নঃ ২২২৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় তার উপর হজ্ব ফরয হয়। কিন্তু সে তখন হজ্ব আদায় করেনি। পরবর্তীতে সে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে, যা থেকে তার জন্য সুস্থতা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। প্রশ্ন হল, তার জন্য এ অবস্থায় কি অন্যকে দিয়ে বদলি হজ্ব করানো জায়েয হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নের বর্ণনা মতে লোকটি যেহেতু শারীরিকভাবে হজ্বে যেতে সক্ষম নয় আর বাহ্যত সামনেও সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাই তার জন্য নিজের পক্ষ থেকে বদলি হজ্ব করানো জায়েয হবে। তবে বদলি হজ্ব করানোর পর মৃত্যুর পূর্বে কখনো সুস্থ হয়ে গেলে তখন সামর্থ্য হলে পুনরায় নিজের হজ্ব আদায় করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান
পায়ে ব্যথা, রুকু করতে গেলে বেশী কষ্ট হয় এ ক্ষেত্রে বসে নামাজ আদায় করা যাবে?