প্রশ্নঃ ২১৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একদিন মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন। আমি নামাযে শরিক হওয়ার আগেই তিনি রুকু থেকে উঠে সিজদায় চলে যান। আমি তখন নামাযে শরিক না হয়ে ইমাম সাহেবের দাঁড়ানোর অপেক্ষা করতে থাকি। এরপর দ্বিতীয় রাকাতে শরিক হই। জানার বিষয় হল, আমার এ কাজটা কি ঠিক হয়েছে? আর এ অবস্থায় আমার করণীয় কী? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম নামাযের যে অবস্থায় থাকুক মুক্তাদীর জন্য তৎক্ষণাৎ নামাযে শরিক হয়ে যাওয়া সুন্নত। হাদীস শরীফে এ ব্যাপারে তাকিদ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে রুকু, সিজদা কিংবা কিয়াম অবস্থায় পায় সে যেন সে অবস্থাতেই আমার সাথে শরিক হয়ে যায়।-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস : ২৬১৬
তাই ইমাম সিজদায় থাকলে সিজদাতেই শরিক হয়ে যাবে। এক্ষেত্রে নামাযে শরিক না হয়ে পরবর্তী রাকাতের জন্য অপেক্ষা করা মাকরূহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান