প্রশ্নঃ ১৭৫৪৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানা জরুরী বিষয় : কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি প্রতি টি বিস্তারিত বুজিয়ে বলবেন। ১/- নং প্রশ্ন :- ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে এবং বির্য বিছানা চাদরে দু এক ফোটা পড়লে কিংবা এক পয়সা পরিমাণ পড়লে কি শুধু তা ধৌত করা লাগবে নাকি সম্পুর্ন চাদর ধৌত করতে হবে তা না হলে বিছানা পাক হবে না? ২/- নং প্রশ্ন :- যদি একাধিক চাদর,কেতা থাকায় দেখা যাচ্ছে প্রথম চাদর এ বির্য পড়ে ভিজেছে এবং তার নিচেও আরও চাদর ও কেতা থাকায় তাতেও ভিজা একেবারে তোসক পর্যন্ত এবং উক্ত বির্য শুকিয়ে কাট হয়ে গেছে তাহলে আমার প্রশ্ন তোসক ত ধৌত করা পসিবল না, ধৌত করলে কি শুধু নিচের একটি চাদর ধৌত করতে হবে নাকি বাকি চাদর ও কেতাও ধৌত করতে হবে ? যদিও এতে কিছু বির্য লাগা অবস্থা ও তা শুকানো হয়ে গেছে । আর তোসক এ যে, বির্য লেগেছে এবং তা শুকিয়েছে তো এমন অবস্থা তার উপরে থাকা কেতা ও চাদর ধৌত করার পরে এবং তা রোদে শুকিয়ে নেওয়া পরে বিছানায় তোষকের উপর বিছিয়ে নিলে কি কোন অসুবিধা হবে কি না? এবং এমন অবস্থা উক্ত বিছানার উপর নামাজ আদায় করা যাবে কিনা??? ৩/- নং প্রশ্ন :- কোন সময় দেখা যাচ্ছে যে, ঘুমন্ত অবস্থায় হঠাৎ স্বন দোষ হয়েছে এবং এক ফোটা পরিমাণ বির্য বিছানা চাদরে কোন একটি অংশে বা যে জায়গায় শরির পিঠ করে শুয়া হয় তার নিচ বরাবর পড়ে তা শুকিয়ে গেছে এমন অবস্থা তার উপর বসলে অথবা আবারও শুয়ে ঘুমালে কি শরির নাপাক বলে গণ্য হবে কী? এবং এমন অবস্থা পরের দিন গোসল না করে অযু করে নামাজ আদায় করলে নামাজ হবে কী? কারণ উক্ত এক ফোঁটা থাকা বির্য ত শুকিয়ে কাট হয়ে গেছে এবং তা ত শরিরে লাগার সম্ভাবনা প্রায় ১০০% নেই । আমার যুক্তিতে। তাই এ বিষয় টাও জানাবেন কোরআন হাদিসে অনুযায়ী। ৪/- নং প্রাশ্ন :- দেখা যাচ্ছে আমার বিছানায় চাদর দুই টি ও একটি মোটা কেতা আছে তোষকের উপর। এখন যদি একটি চাদরে নিচে ওয়ালমেট অর্থাৎ ওয়াল পেপার যেটিকে বলে তা বিছিয়ে রাখি, নিচে পানি বা অন্য তরল পদার্থ কিছু তোসকে বা কেতায় পৌঁছাতে না পারে তার জন্য,, এবং এমন অবস্থায় দেখা যাচ্ছে, কোন এক দিন রাতে স্বপ্নদোষ হয়ে গেলো এবং এতে করে শুধু উপরের চাদরে বির্য লেগে তার নিচে ওয়ালমেটে পর্যন্ত গিয়েছে ও ওয়ালমেটে নিচে পৌঁছাতে পারেনি। এখন যদি শুধু উপরে চাদর এবং ওয়ালমেট সরিয়ে তা ধৌত করে রোদে শুকিয়ে নিয়ে আবারও পুনরায় বিছানায় বিছিয়ে নেওয়া হয় এবং পুর্বের ন্যায় ব্যবহার করা হয় এতে করে কি উক্ত বিছানা পাক-পবিত্র অবস্থায় থাকবে কি না। কারণ এখন ত ঐ ওয়ালমেট এর জন্য আগের মত করে বির্য তথা ছোট বাচ্চাদেরও পস্রাব এক চাদর বেয়ে তার নিচের চাদর + কেতা ও তোসকে পৌঁছাতে পারে নাই। এটাও একটু ক্লিয়ার পরিষ্কার করে বিষয় টা বলবেন?? ৫/- নং প্রশ্ন :- যদি কোন সময় দু এক ফোঁটা বির্য বিছানায় চাদরে পড়ে থাকে ও তা শুকিয়ে কাট হয়ে যায় এমন অবস্থা কি তার উপর পাক পবিত্র লুঙ্গি বা গামছা অথবা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা যাবে কিনা?? ৬/- নং প্রশ্ন :- কোন এক সময় ঘুম থেকে উঠলে পরে মনের ভিতর সন্দেহ সৃষ্টি হয় যে স্বপ্নদোষ হয়েছে কীনা, লুঙ্গি তে বির্য লাগা অবস্থায় কি না, কিন্তু যাচাই বাঁচাই করার পরে দেখা যাচ্ছে স্বপ্নদোষ হয়নি কিন্তু লুঙ্গি আটালো ভাব হাল্কা কিছু টা বুজা গেলেও পুরাপুরি বুজতে পারি নাই। এমন অবস্থা কি গোসল না করে শুধু উযু করে নামাজ আদায় করা যাবে কিনা??? ৭/- নং প্রশ্ন :- দেখা যাচ্ছে যে শুধু যে বরাবর শুয়া হয় বিছানায় ঠিক তার নিচে চাদরে দু, এক ফোটা পরিমাণ বির্য লাগা থাকে এবং তা শুকিয়ে কাট হয়ে যায় তাহলে কি শুধু এইটুকু অংশ টুকু ধৌত করলেই হবে নাকি এর জন্য উক্ত সম্পুর্ন চাদরে ই ধৌত করতে হবে?? তা হলে পাক পবিত্র হবে না??? উক্ত প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তর প্রশ্ন নং উল্লেখ করে করে জানানোর জন্য অনুরোধ করছি হুজুরের নিকট। আশা করি সঠিক ভাবে ই বিস্তারিত বুজিয়ে বলবেন যাথে আপনার উত্তর এ পরবর্তী সময়ে কোন অজানা, সন্দেহ আরোপ না হয় এসবে উপর। হযরত এর নেক হায়াত কামনা করি মহান আল্লাহ তায়ালা নিকট।।
২৭ নভেম্বর, ২০২৬
ঢাকা ১২১২
১৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১ নম্বর প্রশ্ন
স্বপ্নদোষের বীর্য চাদরে কয়েক ফোঁটা বা এক পয়সা পরিমাণ লাগলে কি শুধু আক্রান্ত স্থান ধুলেই হবে, নাকি সম্পূর্ণ চাদর ধুতে হবে?
উত্তর:
চাদরের যে স্থানে বীর্য লেগেছে, শুধু ওই স্থানটুকু পাক করলেই হবে। সম্পূর্ণ চাদর ধোয়া আবশ্যক নয়। বীর্য ভেজা থাকলে আক্রান্ত স্থান ধুতে হবে। আর শুকিয়ে গেলে ঘষে বা খুঁটে বীর্যের মূল অংশ দূর করলেও পাক হয়ে যাবে।
হজরত আয়েশা রা. বলেন—
«كُنْتُ أَفْرُكُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ ﷺ إِذَا كَانَ يَابِسًا، وَأَغْسِلُهُ إِذَا كَانَ رَطْبًا»
অর্থ: রাসুলুল্লাহ ﷺ-এর কাপড়ে বীর্য শুকনো থাকলে আমি তা ঘষে তুলে ফেলতাম, আর ভেজা থাকলে ধুয়ে ফেলতাম। (সহিহ মুসলিম, হাদিস: ২৮৮)
ফিকহের মূলনীতি হলো, নাপাকি যে স্থানে লেগেছে, সেই স্থান পাক করাই যথেষ্ট; পুরো কাপড় ধোয়া জরুরি নয়।
২ নম্বর প্রশ্ন
বীর্য একাধিক চাদর, কাঁথা ও তোশক পর্যন্ত পৌঁছে শুকিয়ে গেলে কোন কোন জিনিস পাক করতে হবে? তোশকের ওপর পরিষ্কার চাদর বিছিয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তর: বীর্য ভেজা অবস্থায় যে যে চাদর, কাঁথা ও তোশক পর্যন্ত পৌঁছেছে, প্রত্যেকটির আক্রান্ত স্থান নাপাক হয়েছে। তাই প্রত্যেকটি পাক করতে হবে। তোশকের আক্রান্ত স্থানও যথাসাধ্য পাক করতে হবে। শুধু ওপরের চাদর ধুলে নিচের আক্রান্ত জিনিসগুলো পাক হবে না। তবে তোশক পাক করার পর তার ওপর পরিষ্কার চাদর বিছিয়ে নামাজ পড়তে পারবেন।
বাদায়েউস সানায়ে গ্রন্থে আছে—
«إِذَا أَصَابَ الْمَنِيُّ الثَّوْبَ وَجَفَّ وَفُرِكَ طَهُرَ اسْتِحْسَانًا ... وَإِنْ كَانَ رَطْبًا لَا يَطْهُرُ إِلَّا بِالْغَسْلِ»
অর্থ: কাপড়ে বীর্য লাগার পর শুকিয়ে গেলে ঘষে তুলে ফেললে তা পাক হয়ে যায়। আর ভেজা থাকলে ধোয়া ছাড়া পাক হয় না। (বাদায়েউস সানায়ে, ১/৬০)
বিশেষ কথা: তোশকে বীর্য শুকিয়ে গেলে তার দৃশ্যমান বীর্য ঘষে দূর করা সম্ভব হলে তা করতে হবে। শুধু শুকিয়ে যাওয়াকে পবিত্রতা মনে করা যাবে না।
৩ নম্বর প্রশ্ন
বিছানায় শুকনো বীর্যের ওপর শরীর লাগলে শরীর নাপাক হবে কি? এ অবস্থায় গোসল না করে শুধু অজু করে নামাজ পড়া যাবে কি?
উত্তর: শুকনো বীর্যের ওপর শুকনো শরীর লাগলে শরীর নাপাক হবে না। তবে শরীর ঘেমে বা ভিজে যাওয়ার কারণে বিছানার অবশিষ্ট নাপাকি শরীরে স্থানান্তরিত হয়ে তার চিহ্ন প্রকাশ পেলে শরীরের ওই স্থান ধুতে হবে।
আর স্বপ্নদোষের মাধ্যমে নিশ্চিতভাবে বীর্যপাত হয়ে থাকলে গোসল ফরজ হবে। বীর্য বিছানায় শুকিয়ে যাওয়া বা শরীরে না লাগা গোসলের ফরজিয়াত রহিত করে না।
তাকমিলাতু রদ্দুল মুহতার-এ রয়েছে—
«إِنْ لَمْ يَظْهَرْ أَثَرُ الْبَلَلِ فِي بَدَنِهِ لَا يَتَنَجَّسُ جَسَدُهُ، وَإِنْ كَانَ الْعَرَقُ كَثِيرًا حَتَّى ابْتَلَّ الْفِرَاشُ ... وَظَهَرَ أَثَرُهُ فِي جَسَدِهِ يَتَنَجَّسُ بَدَنُهُ»
অর্থ: শরীরে ভেজাভাবের প্রভাব প্রকাশ না পেলে শরীর নাপাক হবে না। আর ঘামের কারণে বিছানা ভিজে গিয়ে সেই ভেজাভাব শরীরে লাগার পর তার প্রভাব প্রকাশ পেলে শরীর নাপাক হবে। (কুররাতু উয়ূনীল আখইয়ার, তাকমিলাতু রদ্দুল মুহতার।)
৪ নম্বর প্রশ্ন
চাদরের নিচে ওয়ালমেট বিছানো থাকায় বীর্য শুধু ওপরের চাদর ও ওয়ালমেট পর্যন্ত পৌঁছালে নিচের চাদর, কাঁথা ও তোশক পাক থাকবে কি?
উত্তর: হ্যাঁ। ওয়ালমেট যদি পানি ও বীর্য নিচে যেতে বাধা দেয় এবং বীর্য তার নিচে না পৌঁছায়, তাহলে নিচের চাদর, কাঁথা ও তোশক পাক থাকবে। শুধু আক্রান্ত চাদর ও ওয়ালমেট পাক করলেই হবে। ওয়ালমেটের নিচে নাপাকি পৌঁছানোর কোনো প্রমাণ না থাকলে নিচের জিনিসগুলো ধোয়ার প্রয়োজন নেই।
ইমাম কাসানি রহ. বাদায়েউস সানায়ে লিখেছেন—
«وَلَوْ أَصَابَتِ النَّجَاسَةُ شَيْئًا صُلْبًا صَقِيلًا كَالسَّيْفِ وَالْمِرْآةِ وَنَحْوِهِمَا يَطْهُرُ بِالْحَتِّ رَطْبَةً كَانَتْ أَوْ يَابِسَةً»
অর্থ: কোনো নাপাকি তরবারি, আয়না ইত্যাদি শক্ত ও মসৃণ বস্তুর ওপর লাগলে তা ঘষে দূর করার মাধ্যমে পাক হয়ে যায়; নাপাকি ভেজা হোক বা শুকনো। (বাদায়েউস সানায়ে, ১ম খণ্ড, فصل بيان ما يقع به التطهير)।
এ থেকে ওয়ালমেটের মতো পানি-প্রতিরোধী মসৃণ বস্তুর ক্ষেত্রে তার ওপরের নাপাকি দূর করার বিধান বোঝা যায়।
৫ নম্বর প্রশ্ন
বিছানায় শুকনো বীর্যের ওপর পবিত্র লুঙ্গি, গামছা বা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা যাবে কি?
উত্তর: হ্যাঁ, নামাজ আদায় করা যাবে। তবে শর্ত হলো, নিচের শুকনো নাপাকি থেকে ওপরের কাপড়ে কোনো ভেজাভাব বা নাপাকির চিহ্ন স্থানান্তরিত হওয়া যাবে না। ওপরের কাপড়টি যথেষ্ট পুরু হতে হবে, যাতে নিচের নাপাকির সঙ্গে সরাসরি সংস্পর্শ না ঘটে।
হানাফি ফিকহের আল-মাবসূত গ্রন্থে নাপাক স্থান ও তার ওপর বিছানো পবিত্র আবরণের মাধ্যমে নামাজের বিধান আলোচনা করা হয়েছে। এ ক্ষেত্রে মূল বিবেচ্য হলো, নামাজ আদায়কারীর শরীর, কাপড় বা নামাজের স্থান সরাসরি নাপাকির সংস্পর্শে আসছে কি না। (আল-মাবসূত, ইমাম সারাখসি, ১/১৩৭;)
৬ নম্বর প্রশ্ন
ঘুম থেকে উঠে স্বপ্নদোষ হয়েছে কি না সন্দেহ হলে, পরীক্ষা করে নিশ্চিত কোনো বীর্য না পাওয়া গেলে শুধু অজু করে নামাজ পড়া যাবে কি?
উত্তর: হ্যাঁ, গোসল ছাড়াই অজু করে নামাজ পড়তে পারবেন। শুধু সন্দেহের কারণে গোসল ফরজ হয় না। তবে নিশ্চিতভাবে কোনো তরল পদার্থ বের হওয়ার আলামত পাওয়া গেলে সেটি কী ধরনের তরল, তার ভিত্তিতে বিধান নির্ধারিত হবে। মযি হলে আক্রান্ত স্থান ধুয়ে অজু করতে হবে; বীর্য হলে গোসল ফরজ হবে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
«إِذَا رَأَى أَنَّهُ قَدِ احْتَلَمَ وَلَمْ يَرَ بَلَلًا فَلَا غُسْلَ عَلَيْهِ»
অর্থ: কেউ স্বপ্নে স্বপ্নদোষ দেখল, কিন্তু ঘুম থেকে উঠে কোনো ভেজাভাব দেখতে পেল না, তাহলে তার ওপর গোসল ফরজ নয়। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৬১২; মুসনাদে আহমাদেও বর্ণিত।)
৭ নম্বর প্রশ্ন
চাদরের নির্দিষ্ট স্থানে এক-দুই ফোঁটা বীর্য পড়ে শুকিয়ে গেলে শুধু ওই স্থানটুকু পাক করলেই হবে, নাকি সম্পূর্ণ চাদর ধুতে হবে?
উত্তর: শুধু যে স্থানটুকুতে বীর্য লেগেছে, সেই স্থানটুকু পাক করলেই হবে। সম্পূর্ণ চাদর ধোয়ার প্রয়োজন নেই। বীর্য শুকিয়ে গেলে ঘষে বা খুঁটে তার মূল অংশ দূর করলেই চাদর পাক হয়ে যাবে।
«وَالْمَنِيُّ نَجَسٌ يَجِبُ غَسْلُهُ إِنْ كَانَ رَطْبًا، فَإِذَا جَفَّ عَلَى الثَّوْبِ أَجْزَأَ فِيهِ الْفَرْكُ»
অর্থ: বীর্য নাপাক। তা ভেজা থাকলে ধৌত করা আবশ্যক। আর কাপড়ে শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলাই যথেষ্ট। (আল-হিদায়া, ১/৩৬)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন