ঋণের বিকল্প হিসেবে পণ্য বিক্রয়ের শর্তসমূহ
প্রশ্নঃ ১৭৪৫১৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ আমার কাছে সিমেন্ট ক্রয় করতে ১০০০০ টাকা ধার চাইলে আমি বলি আমি আপনাকে ধার দিবো না, তবে ১০০০০ টাকা দিয়ে সিমেন্ট ক্রয় করে ১২০০০ টাকায় আপনারা কাছে বিক্রি করবো আপনি আমাকে কিস্তিতে তা পরিশোধ করবেন। এধরনের লেনদেন যায়েজ আছে কি?
২৩ নভেম্বর, ২০২৬
৩PP৬+৯৫W
০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
আপনি যদি এ লেনদেনকে নামমাত্র ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবেই শরিয়তসম্মতভাবে সম্পন্ন করতে চান, তাহলে নিম্নোক্ত শর্তগুলো অনুসরণ করতে হবে। তবেই এ লেনদেন জায়েজ হবে। এর কোনো একটি শর্ত লঙ্ঘণ করলে কিংবা ব্যতিক্রম করলে আপনাদের লেনদেন সহিহ হবে না।
এক. প্রথমে আপনি নিজ দায়িত্বে (নিজে অথবা কাউকে দিয়ে) সিমেন্ট ক্রয় করবেন।
দুই. ক্রয়কৃত সিমেন্ট নিজের কবজায় (দখলে) গ্রহণ করবেন।
তিন. এরপর নতুন ক্রয়-বিক্রয় চুক্তির মাধ্যমে আগত ব্যক্তির কাছে তা বিক্রি করবেন। দ্বিতীয় চুক্তি সম্পন্ন হওয়ার আগে পণ্যের কোনো ক্ষতি বা ত্রুটি দেখা দিলে তার দায়ভার আপনার ওপরই থাকবে; ক্রেতার ওপর বর্তাবে না।
চার. দ্বিতীয় বিক্রয়চুক্তির আগে ক্রেতার কাছ থেকে ১২,০০০ টাকা পরিশোধের বাধ্যবাধকতা তৈরি করা যাবে না। বরং আপনি ক্রয়ের পর তাকে ১২০০০ টাকায় ক্রয়ের অফার করতে করবেন। তারপর তিনি গ্রহণে রাজি হয়ে তবেই ক্রয়বিক্রয় সম্পন্ন হবে।
ففي سورة البقرة، الآية: ٢٧٥. وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
في سنن الترمذي،رقم: حديث ١٢٣٢؛.لَا تَبِعْ مَا لَيْسَ عِنْدَكَ
وفي الأصل للإمام محمد ابن الحسن الشيباني (المكتبة الشاملة) كتاب البيوع، ج ٢، ص ٤٣٦.١٤ - وإذا باع متاع غيره ثم اشتراه أو ورثه فإن البيع الذي كان قبل ذلك لا يجوز لأنه باع ما لا يملك
وفي الهداية: (المكتبة الشاملة): ومن اشترى شيئا مما ينقل ويحول لم يجز له بيعه حتى يقبضه؛ لأنه - عَلَيْهِ السَّلَامُ - نهى عن بيع ما لم يقبض؛ لأن فيه غرر انفساخ العقد على اعتبار الهلاك،
وفي الاختيار لتعليل المختار، كتاب البيوع، ج ٢، ص ٨.: قَالَ: (وَلَا يَجُوزُ بَيْعُ الْمَنْقُولِ قَبْلَ الْقَبْضِ) لِأَنَّهُ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - «نَهَى عَنْ بَيْعِ مَا لَمْ يُقْبَضْ» ، وَلِأَنَّهُ عَسَاهُ يَهْلَكُ فَيَنْفَسِخُ الْبَيْعُ فَيَكُونُ غَرَرًا، وَكَذَا كُلُّ مَا يَنْفَسِخُ الْعَقْدُ بِهَلَاكِهِ كَبَدَلِ الصُّلْحِ وَالْإِجَارَةِ لِمَا ذَكَرْنَا، وَمَا لَا يَنْفَسِخُ الْعَقْدُ بِهَلَاكِهِ يَجُوزُ التَّصَرُّفُ فِيهِ قَبْلَ الْقَبْضِ كَالْمَهْرِ وَبَدَلِ الْخُلْعِ وَالصُّلْحِ عَنْ دَمِ الْعَمْدِ لِأَنَّهُ لَا غَرَرَ فِيهِ. (المكتبة الشاملة).
في فتح القدير، كتاب البيوع، باب المرابحة والتولية، ج ٦، ص ١٣.عَلَيْهِ السَّلَامُ نَهَى عَنْ بَيْعِ مَا لَمْ يُقْبَضْ.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন