একাধিক স্ত্রী নিয়ে একই বিছানায় ঘুমানোর বিধান
প্রশ্নঃ ১৭৪৪৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন পুরুষ যদি শরিয়তসম্মতভাবে দুজন নারীকে বিবাহ করেন, তাহলে তিনি কি উভয় স্ত্রীকে নিয়ে একই সংসারে বসবাস করতে পারবেন? যেমন—তিনজন একসঙ্গে খাওয়া-দাওয়া করা, একই ঘরে সময় কাটানো এবং উভয় স্ত্রীর পারস্পরিক সম্মতিতে একই খাটে একসঙ্গে ঘুমানো কি শরিয়তের দৃষ্টিতে বৈধ?
২৮ নভেম্বর, ২০২৬
হাটহাজারী
২৩০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
একই সাথে একাধিক স্ত্রীকে নিয়ে বসবাস করা, খাবার খাওয়া, জায়েজ আছে। তবে একই বিছানায় ঘুমানো শিষ্টাচার বহির্ভূত। তাই এটা থেকে বিরত থাকা উচিত। এবং এক স্ত্রীর সামনে আরেকজনের সাথে সহবাস করা না জায়েজ। কেননা স্বামীর জন্য স্ত্রীর সতর দেখা জায়েজ হলেও এক নারীর জন্য অন্য নারীর সতর দেখা জায়েজ নাই। তাছাড়া শরঈ বিধানের পাশাপাশি এটা শিষ্টাচার বহির্ভূতও বটে।
আবু সাঈদ খুদরি (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
لاَ يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلاَ الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلاَ يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلاَ تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي الثَّوْبِ الْوَاحِدِ " .
কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নীচে শয়ন করবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নীচে শয়ন করবে না। সহিহ মুসলিম, হাদিস নং ৬৬১।
হাদিসের লিংক: https://muslimbangla.com/hadith/7712
(قَوْلُهُ وَلَوْ نَائِمًا أَوْ أَعْمَى) لِأَنَّ الْأَعْمَى يُحِسُّ، وَالنَّائِمُ يَسْتَيْقِظُ وَيَتَنَاوَمُ فَتْحٌ، وَدَخَلَ فِيهِ الزَّوْجَةُ الْأُخْرَى وَهُوَ الْمَذْهَبُ، بِنَاءً عَلَى كَرَاهَةِ وَطْئِهَا بِحَضْرَةِ ضَرَّتِهَا بَحْرٌ. (رد المحتار-المكتبة الشاملة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন