২৯ শতাংশ জমি স্ত্রী, ৫ ছেলে ও ৮ মেয়ের মধ্যে শরিয়তসম্মত বণ্টন
প্রশ্নঃ ১৭৪২১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মৃত ব্যাক্তির১ স্ত্রী ৫ ছেলে ৮ মেয়ে ২৯ শতাংশ জমি, মেহেরবানি করে উত্তর দিয়ে উপকৃত করবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মরহুম মৃত্যুকালে নিজ মালিকানায় যা কিছু স্থাবর-অস্থাবর সম্পদ রেখে গেছেন, সবই তাঁর পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে। প্রশ্নের বর্ণনা অনুযায়ী, মরহুমের ২৯ শতাংশ জমিসহ নগদ অর্থ, সোনা-রূপা, পোশাক-পরিচ্ছদ, গৃহসামগ্রী ইত্যাদি যা কিছু রেখে গেছেন, সবই তাঁর পরিত্যক্ত সম্পত্তির অন্তর্ভুক্ত হবে।
উক্ত সম্পদ থেকে ধারাবাহিকভাবে নিম্নোক্ত বিষয়গুলো সম্পন্ন করতে হবে-
১. কাফন-দাফনের ব্যয়: প্রথমে প্রয়োজন অনুযায়ী মরহুমের কাফন-দাফনের যাবতীয় ব্যয় উক্ত সম্পদ থেকে বহন করতে হবে। তবে কোনো ওয়ারিশ স্বেচ্ছায় নিজ পক্ষ থেকে এ ব্যয় বহন করলে তা ভিন্ন কথা।
২. ঋণ পরিশোধ: এরপর মরহুমের কোনো ঋণ থাকলে তা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে স্ত্রীর মোহরানা অনাদায়ী থাকলে তাও ঋণ হিসেবে গণ্য হবে এবং তা পরিশোধ করতে হবে।
৩. অসিয়ত ও কাফফারা আদায়: এরপর ওয়ারিশ নয়- এমন কারো জন্য কোনো বৈধ অসিয়ত করে থাকলে কিংবা নামায, রোযা ইত্যাদির কাফফারা আদায়ের অসিয়ত করে থাকলে অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ থেকে তা আদায় করতে হবে। তবে এ ক্ষেত্রে শরিয়তের নির্ধারিত সীমা ও শর্তাবলি অনুসরণ করতে হবে।
৪. ওয়ারিশদের মধ্যে সম্পদ বণ্টন: উপরোক্ত বিষয়গুলো সম্পন্ন করার পর অবশিষ্ট সম্পদ মরহুমের ওয়ারিশদের মধ্যে শরিয়ত নির্ধারিত অংশ অনুযায়ী বণ্টন করতে হবে।
প্রশ্নে বর্ণিত ওয়ারিশগণ ছাড়া মরহুমের অন্য কোনো ওয়ারিশ না থাকলে অবশিষ্ট সম্পত্তি নিম্নোক্ত হারে ওয়ারিশদের মধ্যে বণ্টিত হবে। বিশেষত তার ২৯ শতাংশ জমির বণ্টন নিম্নরূপ-
সম্পদের পরিমাণ ২৯ শতাংশ জমি-
শতকরা হারে স্ত্রী পাবে ১২.৫% আর জমি পাবে ৩.৬২৫ শতাংশ।
শতকরা হারে প্রত্যেক ছেলে পাবে ৯.৭২২২% আর প্রত্যেক ছেলে জমি পাবে ২.৮১৯৪ শতাংশ।
শতকরা হারে প্রত্যেক মেয়ে পাবে ৪.৮৬১১% আর প্রত্যেক মেয়ে জমি পাবে ১.৪০৯৭ শতাংশ।
** قوله تعالى ﴿يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ١١﴾ [النساء: 11]
** عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم [أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ] مُتَّفَقٌ عَلَيْهِ؛
** عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلّى الله عَلَيْهِ وَسَلّم- يَقُولُ: [إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ]
التخريج: رواه أحمد (21791)، وأبو داود ( 2870 ـ 3565 )، والترمذي (2120)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন