রাতে কুরআন তিলাওয়াত চালিয়ে ঘুমানো যাবে
প্রশ্নঃ ১৭৪১৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার একটা ছোট বাচ্চা আছে আর এখন আমি প্রেগনেন্ট আমি এখন সাড়া রাত কুরআন তিলাওয়াত চালু করে ঘুমাতে পারব কিনা কোন গোনাহ হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার নিয়ত যেহেতু বরকত লাভ করা, কোনো অবমাননা বা অপমানের উদ্দেশ্য নয়, তাই বরকতের নিয়তে ঘুমানোর আগে কুরআন তিলাওয়াত চালু করে শোনা জায়েজ। তবে ঘুমিয়ে পড়ার পর সারা রাত তিলাওয়াত চালু রাখা থেকে বিরত থাকাই উত্তম। কারণ, আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
যখন কুরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের প্রতি রহমত করা হয়। (সূরা আল-আরাফ, আয়াত : ২০৪)
ঘুমন্ত ব্যক্তির পক্ষে মনোযোগ দিয়ে শোনা সম্ভব নয়। তাই ঘুমানোর আগে তিলাওয়াত শুনে মোবাইলে ৩০ মিনিট বা এক ঘণ্টার স্লিপ টাইমার দিয়ে রাখতে পারেন। এতে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই।
এ ছাড়া ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করে নিজের ও সন্তানের জন্য দোয়া করতে পারেন। এগুলো রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নত আমল।
প্রকাশ থাকে যে, সরাসরি কুরআন তিলাওয়াত শোনা এবং রেকর্ড করা তিলাওয়াত শোনা এক বিষয় নয়। উভয়ের ফায়দা, প্রভাবে পার্থক্য রয়েছে। রেকর্ড শুনেও উপকৃত হওয়া যায়, তবে তা সরাসরি তিলাওয়াত শোনার বিকল্প নয়।
روح البيان:
اعلم أن ظاهر النظم الكريم يقتضي وجوب الاستماع والإنصات عند قراءة القرآن في الصلاة وغيرها وعامة العلماء على استحبابها خارج الصلاة كما في التفاسير قال الحدادي ولا يجب على القوم الإنصات لقراءة كل من يقرأ في غير الصلاة.
(روح البيان: ٣/ ٣٠٤)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন