২য় স্ত্রীর মিরাসি সম্পত্তি ১ম স্ত্রীর সন্তানরা পাবে কী?
প্রশ্নঃ ১৭৩৬৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, এক ব্যক্তির দুজন স্ত্রী, প্রথম স্ত্রীর ঘরে সন্তানাদি রয়েছে, দ্বিতীয় স্ত্রীর ঘরে কোন সন্তান নেই, এবং ২য় স্ত্রীর পিতা মাতাও নেই,অর্থাৎ কালালা, এবং স্বামীও মারা যায়, এমতাবস্থায় ২য় স্ত্রী মারাগেলে ২য় স্ত্রীর মিরাসি সম্পত্তি ১ম স্ত্রীর সন্তানরা পাবে কী? দলিলসহ জানাবেন ৷
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত বিবরণ অনুযায়ী, দ্বিতীয় স্ত্রী নিঃসন্তান এবং তাঁর পিতা-মাতা জীবিত নেই। তাঁর স্বামীও তাঁর আগেই ইন্তেকাল করেছেন। এ অবস্থায় প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তানরা দ্বিতীয় স্ত্রীর সরাসরি ওয়ারিস হবে না।
কেননা ইসলামি শরিয়তে মিরাস পাওয়ার প্রধান কারণ হলো:
বংশীয় সম্পর্ক (النسب)।
বৈবাহিক সম্পর্ক (النكاح)।
ওয়ালার সম্পর্ক (الولاء)।
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম স্ত্রীর সন্তানদের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর কোনো বংশীয় সম্পর্ক নেই। আবার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর সময় তাঁর স্বামীও জীবিত নেই। সুতরাং শুধু স্বামীর সন্তান হওয়ার কারণে তারা দ্বিতীয় স্ত্রীর সম্পত্তির ওয়ারিস হবে না।
ويستحق الإرث بإحدى خصال ثلاث: بالنسب وهو القرابة، والسبب وهو الزوجة، والولاء (الفتاوى الهندية-6/447، رد المحتار، زكريا-10/497، البحر الرائق، زكريا-9/365)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন