ইকামতের সময় মুসল্লিদের প্রতি ইমাম সাহেবের খেয়াল রাখা
প্রশ্নঃ ১৭১৬০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি মসজিদের ইমাম। মুয়াজ্জিন ইকামত দেওয়ার সময় আমি মুসল্লিদের দিকে ফিরে কাতার সোজা আছে কিনা এবং কারো পোশাক টাখনুর নিচে আছে কিনা তা খেয়াল করি। আমার জানার বিষয়: ১. ইকামতের সময় ইমামের এভাবে মুসল্লিদের দিকে ফিরে দেখা কি জায়েজ আছে? ২. কাতার সোজা ও সঠিক করার শরীয়তসম্মত সঠিক নিয়ম কী?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইকামতের সময় বা সালাত শুরুর ঠিক পূর্বে ইমামের মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ানো, কাতার সোজা করার নির্দেশ দেওয়া এবং কারো কাতারে কোনো অনিয়ম বা ত্রুটি আছে কিনা তা লক্ষ্য করা শুধু জায়েযই নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ও বরকতময় সুন্নাত। রাসূলুল্লাহ ﷺ ও খুলাফায়ে রাশেদীন সালাতের তাকবীরে তাহরীমা বাঁধার পূর্বে মুক্তাদিদের দিকে ফিরে কাতারসমূহ সোজা করতেন এবং নির্দেশ দিতেন। টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে সালাত আদায় করা মাকরূহে তাহরীমী; সুতরাং ইমাম যদি কাতার দেখার পাশাপাশি মুসল্লিদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, তবে তা শরীয়তের দৃষ্টিতে উত্তম ও প্রশংসনীয় সংশোধনের অন্তর্ভুক্ত ।
কাতার সোজা ও সঠিক করার শরীয়তসম্মত সুন্নাত নিয়ম
ইমাম ঠিক মধ্যস্থলে দাঁড়াবেন এবং মুক্তাদিরা ইমামের ঠিক পেছনে কাতার শুরু করবেন।
ইমামের পেছনের কাতারে ডান পাশ ও বাম পাশ সমান রেখে কাতার পূরণ করতে হবে, যাতে ভারসাম্য বজায় থাকে।
প্রত্যেক মুসল্লি তার পাশের মুসল্লির সাথে কাঁধ ও পায়ের গোড়ালি সমান্তরাল রাখবে, যেন কোনো মুসল্লি অন্যজনের চেয়ে সামনে এগিয়ে বা পেছনে পিছিয়ে না থাকে।
কাতারের মাঝখানে কোনো খালি জায়গা রাখা যাবে না, গা ঘেঁষে দাঁড়াতে হবে।
প্রথম কাতার সম্পূর্ণ পূর্ণ না করে দ্বিতীয় কাতার শুরু করা মাকরূহ; প্রথম কাতার পূর্ণ হওয়ার পরই পেছনের কাতার শুরু করতে হবে।
«صحيح البخاري» (1/ 254):
«692 - حدثنا عمرو بن خالد قال: حدثنا زهير، عن حميد، عن أنس، عن النبي صلى الله عليه وسلم قال:
(أقيموا صفوفكم، فإني أراكم من وراء ظهري). وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه، وقدمه بقدمه.»
«البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (1/ 375):
«وينبغي للقوم إذا قاموا إلى الصلاة أن يتراصوا ويسدوا الخلل ويسووا بين مناكبهم في الصفوف ولا بأس أن يأمرهم الإمام بذلك وينبغي أن يكملوا ما يلي الإمام من الصفوف، ثم ما يلي ما يليه وهلم جرا»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
খতীব, বাইতুল মামুর জামে মসজিদ, মিরাশপাড়া গাজীপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন