বিবাহিত ও অবিবাহিত ব্যক্তি যিনায় লিপ্ত হলে কার কী শাস্তি?
প্রশ্নঃ ১৭০৪৬৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিয়ের পর পরকীয়া করলে বিবাহিত ব্যাক্তির তো শাস্তি আছে। অবিবাহিত ব্যাক্তি যদি বিবাহিত ব্যক্তির সাথে এই যেনা করে তাহলে কি শাস্তি?
২৫ সেপ্টেম্বর, ২০২৬
চৌদ্দগ্রাম
১৫ বার পড়া হয়েছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি বিবাহিত ও অবিবাহিত পরস্পরের সম্মতিতে যিনা করে এবং শরীয়তসম্মত সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে উভয়ের যিনা করা প্রমাণিত হয়, তাহলে শরীয়তের নির্ধারিত হদ অনুযায়ী বিবাহিতদের হদ (শাস্তি) হলো রজম (পাথর মেরে হত্যা), আর অবিবাহিতদের হদ (শাস্তি) হলো একশ’ বেত্রাঘাত। তাদের একজনের জন্য নির্ধারিত হদ অন্যজনের কারণে কোনো প্রকার লঘুতা বা কঠোরতা করা হবে না; বরং শরীয়ত অনুযায়ী উভয়ের জন্য পৃথক পৃথক হদ কার্যকর করার বিধান রয়েছে।
উল্লেখিত পুরুষ ও নারী যিনা করে অত্যন্ত জঘন্য গুনাহে লিপ্ত হয়েছে। তারা যদি এ গুনাহ থেকে তওবা না করে, তাহলে আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে। তবে দুনিয়াতে শরীয়ত নির্ধারিত হদ (শাস্তি) কার্যকর করার অধিকার ইসলামী সরকার ও বিচার বিভাগের; কোনো ব্যক্তি, পরিবার বা সাধারণ মানুষ নিজে থেকে এ হদ (শাস্তি) কার্যকর করতে পারবে না। এছাড়া আমাদের দেশে ইসলামী বিচারব্যবস্থা না থাকায় ব্যক্তিগতভাবে হদ কার্যকর করার কোনো সুযোগ নেই।
(النساء، جزء آیت: 111)
وَمَنْ یَعْمَلْ سُوْئً اَوْ یَظْلِمْ نَفْسَہٗ ثُمَّ یَسْتَغْفِرِ اللّٰہَ یَجِدِ اللّٰہَ غَفُوْرًا رَحِیْمًا
(مشکاۃ المصابیح ۲۰۶)
عن عبد اللّٰہ بن مسعود رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: التائب من الذنب کمن لا ذنب لہ
(شامي ۱۰؍۱۹۵-۱۹۶ زکریا)
یشترط الإمام لاستیفاء الحدود۔
(فتاویٰ عالمگیری: كتاب الحدود، الباب الثالث في كيفية الحد وإقامته، ج:2،ص:146،ط:ماجدية)
"الرجل والمرأة في ذلك سواء فإن كان كل منهما محصنا رجم أولا فعلى كل الجلد أو أحدهما محصنا فعلى المحصن الرجم وعلى الآخر الجلد وكذلك في ظهور الزنا عند القاضي بالبينة أو الإقرار كذا في فتح القدير."
(فتح القدیر: كتاب الحدود، فصل في كيفية الحد و إقامته، ج:5،ص:233،ط:دار الفكر)
"قوله والرجل والمرأة في ذلك سواء) لشمول النصوص إياهما، فإن كان كل منهما محصنا رجم وإلا فعلى كل الجلد، أو أحدهما محصنا فعلى المحصن الرجم وعلى الآخر الجلد."
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১