শরীরের কোন অঙ্গকে তালাক দেওয়ার হুকুম
প্রশ্নঃ ১৬৯১৯৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নতুন বিবাহ করেছি,, বউ এর ঠোটে চুমু দিতে গেলে বাধা দেয় দুষ্টামি করে বউ কে বলি তোমার ঠোট কে তালাক তালাক তালাক৷৷ যদিও এটা ঠিক হয়নি ভয় কষ্ট হচ্চে,, ঠোট কে তালাক দিইছি😭😭
১৬ সেপ্টেম্বর, ২০২৬
যশোর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানো হয় না, সে অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করলে তালাক পতিত হয় না। যেমন—হাত, পা, আঙুল, জিহ্বা, ঠোঁট, কান, নাক ইত্যাদি অঙ্গ দ্বারা সাধারণত পুরো শরীর বোঝানো হয় না। তাই কেউ যদি বলে, “তোমার হাত তালাক”, “তোমার পা তালাক” বা “তোমার ঠোঁট তালাক”, তাহলে শুধু এ কথার দ্বারা তালাক পতিত হবে না।
পক্ষান্তরে যে অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানো হয়, যেমন—মাথা বা শরীর ইত্যাদি; এসব অঙ্গকে তালাকের সঙ্গে যুক্ত করলে তালাক পতিত হয়ে যাবে। তাই কেউ যদি বলে, “তোমার মাথা তালাক” বা “তোমার শরীর তালাক”, তাহলে এ কথার দ্বারা তালাক পতিত হয়ে যাবে।
তবে কোনো সমাজে বা প্রচলিত ভাষায় কোনো নির্দিষ্ট অঙ্গ দ্বারা পুরো শরীর বোঝানোর প্রচলন থাকলে, সেই উরফ অর্থাৎ সমাজের প্রচলিত রীতি অনুযায়ী তালাকের হুকুম নির্ধারিত হবে।
* প্রশ্নে আপনার বর্ণিত ঘটনায় আপনি দুষ্টামি করে স্ত্রীকে বলেছেন, “তোমার ঠোঁটকে তালাক, তালাক, তালাক।” যেহেতু ঠোঁট এমন অঙ্গ নয়, যা দ্বারা পুরো শরীর বোঝানো হয়, তাই উল্লিখিত মূলনীতি অনুযায়ী এতে তালাক পতিত হয়নি। সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই।
উল্লেখ্য, তালাকের শব্দ নিয়ে দুষ্টামি, রাগ, ধমক বা ভয় দেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ তালাকের সরীহ শব্দ স্ত্রীকে উদ্দেশ্য করে উচ্চারণ করলে তালাক পতিত হয়ে যায়। দুষ্টামি, রাগ বা ভয় দেখানোর অজুহাতে তালাক থেকে রেহাই পাওয়া যায় না; সরীহ তালাকের ক্ষেত্রে নিয়ত থাকা জরুরি নয়। তাই ভবিষ্যতে কখনোই দুষ্টামি, রাগ, ধমক বা ভয় দেখানোর জন্য তালাকের শব্দ ব্যবহার করবেন না।
(ہدایہ: کتاب الطلاق، باب إیقاع الطلاق، مدخل، ج: 1، 226، ط: دار احياء التراث العربي)
" وإذا أضاف الطلاق إلى جملتها أو إلى ما يعبر به عن الجملة وقع الطلاق " لأنه أضيف إلى محله " وذلك مثل أن يقول أنت طالق "...... " رقبتك طالق أو عنقك " طالق أو رأسك طالق " أو روحك أو بدنك أو جسدك أو فرجك أو وجهك " لأنه يعبر بها عن جميع البدن ............ ولو قال يدك طالق أو رجلك طالق لم يقع الطلاق وقال زفر والشافعي رحمهما الله يقع وكذا الخلاف في كل جزء معين لا يعبر به عن جميع البدن."
(بدائع الصنائع: کتاب الطلاق، فصل في شرائط ركن الطلاق وبعضها يرجع إلى المرأة، ج: 3، ص: 143، ط: دار الكتب العلمية)
"واختلف فيما إذا أضاف الطلاق إلى الجزء المعين الذي لا يعبر به عن جميع البدن كاليد والرجل والأصبع ونحوها؛ قال أصحابنا: لا يقع الطلاق."
(کشف الاسرار اردو شرح در مختار، مکتبہ: فیض القرآن، دیوبند، جلد ۳، صفحہ ۴۷)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১