স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে নাকি গ্রহণ করার? (তালাকে তাফবীজে)
প্রশ্নঃ ১৬৯১৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তালাক তাফবীজের ক্ষেত্রে স্ত্রী তালাক দেওয়ার অধিকার রাখে নাকি তালাক গ্রহণ করার অধিকার রাখে? দলিল সহ উত্তর দিয়ে উপকৃত করবেন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেহেতু শরীয়তের দৃষ্টিতে তালাকদাতা সর্বাবস্থায় স্বামী এবং স্ত্রী তালাকের পাত্র, তাই স্বামী প্রদত্ত ক্ষমতাবলে স্ত্রী নিজের ওপর তালাক গ্রহণ করবে। তাফওয়ীযের ক্ষমতা বলে স্ত্রী স্বামীকে তালাক দেবে বা দিতে পারবে—বিষয়টি এমন নয়।
হাদীস শরীফে বর্ণিত হয়েছে,
إِنَّمَا الطَّلَاقُ لِمَنْ أَخَذَ بِالسَّاقِ
তালাকের অধিকার তো কেবল তারই, যে মহিলাকে স্পর্শ করার অধিকার রাখে। (সুনানে ইবনে মাজা, হাদীস নং: ২০৮১)
স্বামীকে তালাক দেওয়ার অধিকার স্ত্রীর নেই। তাই স্বামীকে তালাক দেওয়া যায় না। বরং স্বামী যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা (তাফওয়ীয) প্রদান করেন, তাহলে স্ত্রী সেই ক্ষমতাবলে নিজের ওপর তালাক গ্রহন করতে পারবে।
তাই স্ত্রী যদি বলে, “আমি আমার স্বামীকে তালাক দিলাম” বা এ ধরনের শব্দ ব্যবহার করে, তাহলে তাফওয়ীযের মাধ্যমে তালাক কার্যকর হবে না। বরং তাকে এমন শব্দ বলতে হবে, যার দ্বারা নিজের ওপর তালাক গ্রহন করার অর্থ প্রকাশ পায়।
অতএব, তাফওয়ীযে তালাকের ক্ষেত্রে স্ত্রী স্বামীকে তালাক দেওয়ার অধিকার রাখে না; বরং স্বামীর অর্পিত ক্ষমতাবলে নিজের ওপর তালাক গ্রহন করার অধিকার রাখে।
الأدلة الشرعية
( (٣/ ٢٥٤)رد المحتار)
إذا قَالَ أَنَا مِنْكَ طَالِقٌ يَلْغُو اهـ……. وَأَيْضًا فَإِنَّ قَوْلَهُ أَنَا منك طالق فيه وصف الرَّجُل بالطلاق صَرِيحًا فَلا يقع لأن الطلاق صفة للمرأة
والله اعلم بالصواب
উত্তর দাতা:
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন