ঝাড়ু দিয়ে বিছানা পরিষ্কার করা
প্রশ্নঃ ১৬৮৯২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Jaru diyea bichana jarle ki kunu somossa hoy???Ata ki onuchit?
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঘুমানোর পূর্বে বিছানা ঝাড়ার ব্যাপারে হাদিস শরিফে সুস্পষ্ট নির্দেশনা এসেছে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
إِذَا أَوَى أَحَدُكُمْ إِلَى فِرَاشِهِ فَلْيَنْفُضْ فِرَاشَهُ بِدَاخِلَةِ إِزَارِهِ، فَإِنَّهُ لَا يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ
তোমাদের কেউ যখন শয্যা গ্রহণ করতে যায়, সে যেন তার পরিধেয় কাপড়ের (লুঙ্গি বা চাদরের) ভেতরের অংশ দিয়ে তার বিছানাটি ঝেড়ে নেয়। কারণ সে জানে না যে, তার অনুপস্থিতিতে বিছানায় কী এসেছে (ক্ষতিকর পোকামাকড় বা ময়লা)। (সহিহ বুখারি, হাদিস: ৬৩২০; সহিহ মুসলিম, হাদিস: ২৭১৪)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5881
অন্য বর্ণনায় এসেছে, বিছানাটি তিনবার ঝেড়ে নেওয়া মুস্তাহাব।
বিছানা ঝাড়ার মূল উদ্দেশ্য হলো, বিছানা পরিষ্কার রাখা এবং কোনো ক্ষতিকর কীট-পতঙ্গ, বিচ্ছু বা পিঁপড়া থাকলে তা দূর করা। পরিষ্কার কোনো ব্রাশ বা ডাস্টার দিয়ে বিছানা ঝাড়লে পরিচ্ছন্নতার সাধারণ উদ্দেশ্যটি হাসিল হয়।
তাই কেউ যদি বিছানা ঝাড়ার জন্য সম্পূর্ণ আলাদা ও পরিষ্কার কোনো ঝাড়ু, ডাস্টার বা নরম ব্রাশ রাখে, তবে তা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। এবং এসব জিনিস দিয়ে পরিষ্কার করলে সুন্নত আদায় হয়ে যাবে।
আমাদের সমাজে অনেকের ধারণা, ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়লে অমঙ্গল হয়, ঘরের বরকত চলে যায় কিংবা সংসারে অভাব-অনটন আসে।
ইসলামের দৃষ্টিতে এই ধারণাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার। ইসলামে কোনো বস্তুকে অপয়া, কুলক্ষুণে বা অমঙ্গলের কারণ মনে করা নিষিদ্ধ ও শিরকতুল্য গুনাহ। হাদিস শরিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন
لَا طِيَرَةَ
ইসলামে কোনো কুলক্ষণ বা অশুভ লক্ষণ বলতে কিছু নেই। (সহিহ বুখারি: ৫৭৫৭)
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/5346
অতএব, ঝাড়ু লাগলে অভাব আসবে বা অমঙ্গল হবে—এমন বিশ্বাস রাখা যাবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১