সংখ্যাযুক্ত আমলে সংখ্যার ক্ষেত্রে সন্দেহ সৃষ্টি হলে করণীয়
প্রশ্নঃ ১৬৫৫২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিছু আমল আছে যেগুলো বিজড় সংখ্যার হয়। এই ক্ষেত্রে আমার উপর শয়তান কুমন্ত্রণা দিতেই থাকে। বিশ বার পড়লেও মনে হয় দশ বার হয়েছে। তো যেসব আমল নির্দিষ্ট সংখ্যক করতে হয় ওইটা ভুলে বেশি করলে কী হবে? আর বান্দা যদি কখনো ভুলে কম করে অথচ খেয়াল করলো তখন?
২০ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার ক্ষেত্রে যেহেতু বারবার ওয়াসওয়াসা হচ্ছে, তাই মূলনীতি হলো—নিশ্চিত বিষয়কে সন্দেহের কারণে পরিত্যাগ করবেন না।
১. নির্দিষ্ট সংখ্যার আমল ভুলে বেশি পড়ে ফেললে সমস্যা নেই। যেমন ৩৩ বার পড়ার কথা ছিল, ভুলে ৩৫ বার হয়ে গেলে আমল সহিহ হবে ইনশাআল্লাহ।
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الأُمَوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، عَنْ سُهَيْلٍ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ . لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ " .
৬৫৯৯। মুহাম্মাদ ইবনে আব্দুল মালিক উমাবী (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ (আল্লাহ পবিত্র ও সমস্ত প্রশংসা তাঁরই) একশ’ বার পাঠ করে কিয়ামতের দিনে তার চেয়ে উত্তম আমল কেউ আসবে না। তবে সে ছাড়া, যে ব্যক্তি তদানুরূপ আমল করে কিংবা তার চেয়ে আরও বেশী আমল করে।
সহীহ মুসলিম, হাদীস নংঃ ৬৫৯৯, আন্তর্জাতিক নং: ২৬৯২
২. ভুলে কম পড়ে ফেলেছেন এবং পরে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন, তাহলে বাকি সংখ্যাটা পূরণ করে নেবেন।
৩. কিন্তু যদি শুধু সন্দেহ হয়—তাহলে সেই সন্দেহের দিকে তাকাবেন না। আপনার স্বাভাবিক হিসাব অনুযায়ী যত বার হয়েছে তাই ধরবেন। বারবার নতুন করে গোনা বা পড়া শুরু করবেন না। কারণ এতে ওয়াসওয়াসা আরও বাড়ে।
তাই আপনার জন্য সহজ নিয়ম: নিশ্চিতভাবে কম হয়েছে তাহলে পূরণ করে নিন। নিশ্চিতভাবে বেশি হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই। শুধু সন্দেহ হয়েছে তাহলে সন্দেহকে উপেক্ষা করুন।
আল্লাহ বলেন,
আয়াতঃ لَا یُکَلِّفُ اللّٰہُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَا ؕ لَہَا مَا کَسَبَتۡ وَعَلَیۡہَا مَا اکۡتَسَبَتۡ ؕ
অর্থঃ আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। তার কল্যাণ হবে সে কাজেই যা সে স্বেচ্ছায় করে এবং তার ক্ষতিও হবে সে কাজেই, যা সে স্বেচ্ছায় করে। সূরা বাকারা - আয়াত নংঃ 286
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১