কতটুকু দুধ পান করলে হুরমতে রেযা‘আত সাব্যস্ত হবে?
প্রশ্নঃ ১৬৪৭৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
দুধ সম্পর্ক স্যবস্ত হওয়া নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছি,কতটুকু দুধ পানে হুরমত প্রতিষ্ঠা হবে
১৫ আগস্ট, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, দুধ-সম্পর্ক সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে দুধের পরিমাণ বেশি হওয়া শর্ত নয়। নির্ধারিত সময়সীমার মধ্যে শিশুকে মাত্র একবার এক ফোঁটা দুধ পান করানো হলেও হুরমতে রেযা‘আত প্রতিষ্ঠিত হয়ে যাবে।
অতএব, দুধ অল্প পরিমাণে পান করা হয়েছে বলে দুধ-সম্পর্ক সাব্যস্ত হবে না—এমন ধারণা সঠিক নয়। এক ফোঁটা দুধও যদি নির্ধারিত সময়ের মধ্যে শিশুর পেটে পৌঁছে যায়, তাহলে হুরমতে রেযা‘আতের হুকুম প্রযোজ্য হবে।
* দুধ পান করানোর সময়সীমা
শিশুকে দুধ পান করানোর সময় সীমা চন্দ্রবর্ষ হিসেবে সর্বোচ্চ দুই বছর (২৪ মাস)। দুই বছর অতিক্রম করার পর শিশুকে দুধ পান করানো জায়েয নয়; বরং তা হারাম।
তবে দুধ পান করানোর মাধ্যমে হুরমত (দুধ-সম্পর্ক) সাব্যস্ত হওয়ার (সতর্কতা মূলক) সময়সীমা চন্দ্রবর্ষ হিসেবে আড়াই বছর। অর্থাৎ, আড়াই বছরের সময়সীমার মধ্যে কোনো শিশু কোনো নারীর দুধ পান করলে, ওই নারী তার দুধ-মা হিসেবে গণ্য হবেন এবং তাঁর সন্তানরা ওই শিশুর দুধ-ভাই ও দুধ-বোন হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, ইংরেজি বর্ষের তুলনায় চান্দ্রবর্ষ ২০ দিন কম হবে।
الفتاوى الهندية (1/ 342):
’’قليل الرضاع وكثيره إذا حصل في مدة الرضاع تعلق به التحريم، كذا في الهداية. قال في الينابيع: والقليل مفسر بما يعلم أنه وصل إلى الجوف، كذا في السراج الوهاج.‘‘
(فتح القدیر: كتاب الرضاع، ج:3، ص:438، ط:دار الفكر)
"قال (قليل الرضاع وكثيره سواء إذا حصل في مدة الرضاع تعلق به التحريم) وفي الشرع: مص الرضيع اللبن من ثدي الآدمية في وقت مخصوصأي مدة الرضاع المختلف في تقديرها (قوله قليل الرضاع وكثيره سواء إذا تحقق في مدة الرضاع تعلق به التحريم)."
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) - (3 / 211):
"(قوله: ولم يبح الإرضاع بعد مدته) اقتصر عليه الزيلعي، وهو الصحيح كما في شرح المنظومة بحر، لكن في القهستاني عن المحيط: لو استغنى في حولين حل الإرضاع بعدهما إلى نصف ولا تأثم عند العامة خلافا لخلف بن أيوب اهـ ونقل أيضا قبله عن إجارة القاعدي أنه واجب إلى الاستغناء، ومستحب إلى حولين، وجائز إلى حولين ونصف اهـ.
قلت: قد يوفق بحمل المدة في كلام المصنف على حولين ونصف بقرينة أن الزيلعي ذكره بعدها، وحينئذ فلا يخالف قول العامة تأمل".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১