“যতবার বিয়ে করব, তিন তালাক” এমন কথা বললে করণীয় কী?
প্রশ্নঃ ১৬৪৬৩১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ যদি বলেআমি এ কাজ করলে আমি যে কয়টা বিয়ে করি তিন তালাক হয়ে যাবে তার বিয়ে করার উপায় কি
১৪ আগস্ট, ২০২৬
Purulia
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে বর্ণিত অবস্থায়, আপনি যখন বলেছেন “আমি এ কাজ করলে আমি যে কয়টা বিয়ে করি তিন তালাক হয়ে যাবে” তখন এর হুকুম হলো, এরপর আপনি যে কাজটির সঙ্গে তালাককে শর্তযুক্ত করেছেন, কখনো তা করলে এবং পরবর্তীতে যখনই আপনি কোনো নারীকে বিয়ে করবেন, সেই নারীর ওপর তিন তালাক পতিত হয়ে যাবে।
* আপনি যে কাজটির ওপর তিন তালাককে শর্তযুক্ত করেছিলেন, যদি সেই কাজটি ইতোমধ্যে করে ফেলেন; তাহলে এখন আপনি কোন মেয়েকে বিয়ে করবেন, আপনার নববিবাহিতা স্ত্রীর ওপর তিন তালাক পতিত হয়ে যাবে।
এর থেকে নিষ্কৃতির কৌশল
আর যদি প্রথমবার ওই ব্যক্তি নিজে বিয়ে না করে; বরং অন্য কোনো ব্যক্তি তার পক্ষ থেকে তার অনুমতি ছাড়াই কোন মেয়ের সাথে বিয়ে করিয়ে দেয়, এরপর ওই ব্যক্তি বিষয়টি জানার পর মুখে বিয়ের অনুমতি না দেয়, বরং নীরব থাকে, এবং মেয়ের কাছে সম্পূর্ণ মোহর অথবা তার কিছু অংশ পাঠিয়ে দেয় এবং সেই পাঠানো মোহর মেয়ের কাছে পৌঁছে যায়; অথবা ওই ব্যক্তি কোনো কাগজে বিয়ের অনুমতি লিখে দেয়, তাহলে সেই বিয়ে কার্যকর হয়ে যাবে। এ অবস্থায় তার ওপর কোনো তালাকও পতিত হবে না।
* তবে যদি আপনি উক্ত কাজটি না করে থাকে, তাহলে শর্তটি কার্যকর হবে না এবং আপনি পরবর্তীতে নিজেই স্বাভাবিকভাবে বিবাহ করতে পারবেন; কোনো তালাকও সংঘটিত হবে না।
আর যদি আপনি বিবাহের পর উক্ত কাজটি করে ফেলেন, তাহলে তৎক্ষণাৎ শর্তটি কার্যকর হয়ে যাবে। এরপর আপনি পরবর্তীতে যে নারীকে বিবাহ করবেন, সেই বিবাহের সঙ্গে শর্তযুক্ত তালাক সংঘটিত হবে। তবে উক্ত কাজটি করার আগেই যে বিবাহ সম্পন্ন হয়েছে, সেই বিবাহের ওপর শর্তের কোনো প্রভাব পরবে না অর্থাৎ কোনো তালাক পতিত হবে না।
কারণ, সে শর্ত করেছিল উক্ত কাজটি করার পর পরবর্তীতে যে বিবাহ করবে, সেই স্ত্রীর ওপর তালাক পতিত হবে।
(شامی، کتاب الأیمان، باب الیمین فی الضرب الخ، ج:3، ص: 846، ط: سعید)
"(حلف لايتزوج فزوجه فضولي فأجاز بالقول حنث، وبالفعل) ومنه الكتابة خلافاً لابن سماعة (لا) يحنث، به يفتى، خانية".
الرد:
"(قوله: وبالفعل) كبعث المهر أو بعضه بشرط أن يصل إليها، وقيل: الوصول ليس بشرط، نهر. وكتقبيلها بشهوة وجماعها، لكن يكره تحريماً لقرب نفوذ العقد من المحرم، بحر. قلت: فلو بعث المهر أولاً لم يكره التقبيل والجماع؛ لحصول الإجازة قبله".
(مجمع الانہر: کتاب الطلاق، باب التعلیق، ج:2، ص: 60، ط: دارالکتب العلمیۃ)
"فلو قال (تفريع لما قبله): كلما تزوجت امرأةً فهي طالق، تطلق بكل تزوج، ولو وصلية بعد زوج آخر؛ لأن صحة هذا اليمين باعتبار ما سيحدث من الملك وهو غير متناه.
وعن أبي يوسف أنه لو دخل على المنكر فهو بمنزلة كل، وتمامه في المطولات، والحيلة فيه عقد الفضولي أو فسخ القاضي الشافعي، وكيفية عقد الفضولي أن يزوجله فضولي فأجاز بالفعل بأن ساق المهر ونحوه لا بالقول؛ فلاتطلق، بخلاف ما إذا وكل به لانتقال العبارة إليه".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
তাওহীদুল ইসলাম
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
নায়েবে মুফতী, ফতোয়া বিভাগ
জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১