সফরের পথে শ্বশুরবাড়িতে অবস্থানকালে কসর না কি পূর্ণ নামাজ
প্রশ্নঃ ১৬৩১৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাননীয় মুফতি সাহেব, আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ২০–২৫ কি: মি:, আর ঢাকা কর্মস্থল ১৭০ কি: মি: দূরে। অনেক সময় বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ১–২ দিন থেকে পরে ঢাকায় যাই। এ অবস্থায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে আমি কি মুসাফির, নাকি মুকীম? দলিলসহ জানালে কৃতজ্ঞ থাকব। জাযাকুমুল্লাহু খাইরান।
২৯ জুলাই, ২০২৬
নারায়নগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. যেহেতু আপনি বাড়ি থেকে ১৭০ কি.মি. দূরের শহর ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, তাই এলাকা ত্যাগের পর থেকেই আপনি শরয়ি মুসাফির।
২. শ্বশুরবাড়িতে ১-২ দিন অবস্থানকালে আপনি মুসাফির হিসেবেই গণ্য হবেন এবং সেখানে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলো (যোহর, আসর ও এশা) ২ রাকাত করে কসর পড়বেন।
৩. তবে শর্ত হলো, বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার মনে ঢাকার সফরের নিয়ত থাকতে হবে। যদি এমন হয় যে, আপনি শুধু শ্বশুরবাড়ি যাওয়ার নিয়তে বের হয়েছেন এবং পরে সেখান থেকে হঠাৎ ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে শ্বশুরবাড়িতে আপনি মুকীম থাকবেন; কেবল শ্বশুরবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মুসাফির হবেন।
৪. আপনি যদি শ্বশুরবাড়ির স্থানীয় মসজিদে জামাতে নামাজ পড়েন এবং ইমাম সাহেব যদি মুকীম হন, তবে আপনি ইমামের সাথে পুরো ৪ রাকাতই পড়বেন। কিন্তু নিজে একা পড়লে বা মুসাফির ইমামের পেছনে পড়লে ২ রাকাত পড়বেন।
المحیط البرہانی:
قال أصحابنا رحمهم الله: فرض المسافر في كل صلاة رباعية ركعتان .... حجة علمائنا رحمهم الله حديث عائشة رضي الله عنها: «فرضت الصلاة في الأصل ركعتين إلا المغرب، فإنها وتر ثم زيدت في الحضر وأقرت في السفر» وعن ابن عمررضي الله عنهما أنه قال: «صلاة المسافر ركعتان تمام غير قصر» يتكلم على لسان عليه السلام۔
(کتاب الصلاۃ،الفصل الثاني والعشرون في صلاة السفر:ج،2:ص،21:ط،دار الکتب)
الدر المختار
(الوطن الأصلي) هو موطن ولادته أو تأهله أو توطنه.
وفي الرد:
(قوله : أو توطنه) أي عزم على القرار فيه وعدم الارتحال وإن لم يتأهل، فلو كان له أبوان ببلد غير مولده وهو بالغ ولم يتأهل به فليس ذلك وطنا له إلا إذا عزم على القرار فيه وترك الوطن الذي كان له قبله شرح المنية.
(كتاب الصلاة، باب صلاة المسافر، مطلب في الوطن الأصلي، ج:2، ص:131، ط:سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১