কাবার আদলে হজ্জের তহবিল সঞ্চয় বক্স বানানো ও বিক্রি করা
প্রশ্নঃ ১৬০২৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাজারে সম্পূর্ণ কাবা ঘরের আদলে তৈরি এক ধরনের টাকা সঞ্চয়ের বক্স বিক্রি হচ্ছে।হজ্জের উদ্দেশ্য টাকা জমানোর জন্য এই ডিজাইন দেওয়া। এটা কিনা যাবে??
৭ জুলাই, ২০২৬
চাঁদপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাবা ইসলামের একটি شعار শিআর তথা সম্মানের প্রতীক। ইসলামের এই শিআর এর তা'জিম করা অন্তরের তাকওয়ার দাবি। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَمَنۡ یُّعَظِّمۡ شَعَآئِرَ اللّٰہِ فَاِنَّہَا مِنۡ تَقۡوَی الۡقُلُوۡبِ
কেউ আল্লাহ্ র নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তো তার হৃদয়ের তাক্ওয়া-সঞ্জাত। —সূরা হাজ্জ ৩২
ইসলামে এমন অনেক বিষয় নিষিদ্ধ করা হয়েছে যেগুলো স্থুল দৃষ্টিতে নিষিদ্ধ মনে হয় না। কিন্তু অন্যায়ের পথে ছিদ্র বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ইসলাম ওইসব চোরাই পথ বন্ধ করে দিয়েছে।
কাবার আদলে সঞ্চয় বক্স তৈরি করা, এটা বিক্রি করা, এই বক্স যত্রতত্র ফেলে রাখা, এর উপরে কলম দিয়ে আঁকি ঝুঁকি করা, এগুলো ইসলামের নিদর্শনের প্রতি অবহেলা, অবজ্ঞা, ধীরে ধীরে অবমাননার পথ খুলে দিতে পারে।
অতএব আপাত দৃষ্টিতে হজের জন্য সঞ্চয় বক্স হিসেবে কাবার আদলে ব্যাংক 🏦 তৈরি করা ও বিক্রি করা সুন্দর মনে হলেও এটা জায়েয হবে না। যেহেতু এটা অনেক নাজায়েজ ও অন্যায়ের পথ খুলে দিবে।
এ ব্যাপারে আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড কঠোরভাবে নাজায়েজ ফতোয়া দিয়ে আসছেন।
الأصل في الشريعة المطهرة تحريم التصوير لذوات الأرواح؛ للأدلة الشرعية الواردة بتحريم الصور، لكن الصور التي ليس فيها روح كالشجر والأبنية والسيارات ونحوها، لا حرج في تصويرها وفي اتخاذها لعبا.
ثانيا: لا يجوز تصنيع مجسم للكعبة المشرفة، وللقبة التي على قبر النبي - صلى الله عليه وسلم -، ولا التجارة فيهما؛ وذلك لأن صناعتهما والتجارة بهما وتداولهما يفضي إلى محظورات يجب الحذر منها، وسد كل باب يوصل إليها. وبالله التوفيق، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.
وجاء في قرار المجمع الفقهي بشأن موضوع تصنيع وتسويق مجسم للكعبة المشرفة. رقم القرار: 3 رقم الدورة: 13 مجمع الفقه الإسلامي المنبثق عن رابطة العالم الإسلامي 16/ 10/1425 29/ 11/2004: الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، سيدنا ونبينا محمد وعلى آله وصحبه. أما بعد:
فإن مجلس المجمع الفقهي الإسلامي، برابطة العالم الإسلامي، في دورته الثالثة عشرة، المنعقدة بمكة المكرمة، والتي بدأت يوم السبت 5 شعبان 1412هـ الموافق 8/ 2/1992م: قد نظر في الموضوع وقرر: أن الواجب سد هذا الباب ومنعه؛ لأن ذلك يفضي إلى شرور ومحظورات. وصلى الله على سيدنا محمد، وعلى آله وصحبه تسليمًا كثيرًا. والحمد لله رب العالمين.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১