অবশেষে আল্লাহর যিকির ও ইবাদতই আমাদের মূল পুঁজি
প্রশ্নঃ ১৫৭৪৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১/ সারাদিন অফিস এ কাজ এ থাকি যার কারণে মন চাইলেও ভালোভাবে আল্লহর ইবাদত হয় না ২/ ক্লান্তির কারণে মাঝে মাঝে ফজর নামাজ ও পড়া কঠিন হয়ে যায় প্রিয় হুজুর ভাই একান্ত অনুরোধ দয়া করে "আল্লহর গুণবাচক নাম" থেকে একটি অমল দিন যা সব সময় পড়ে অমল করতে পারব। সর্বশেষ বেয়াদবি হলে মাফ করে দিবেন।
১৫ জুন, ২০২৬
Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় দ্বীনি ভাই! আল্লাহর স্মরণ ও ইবাদাতের প্রতি আগ্রহ সত্যিই প্রশংসাযোগ্য। আসলে দিনশেষে এটাই আমাদের পুজি। দোয়া করি আল্লাহ তায়ালা আপনাকে ঈমান ও নেক আমল সমৃদ্ধ জীবন দান করেন।
আর আপনি ক্লান্তি ও অস্থিরতা দূর করার জন্য আল্লাহর গুণবাচক নামের আমল চেয়েছেন, এক্ষেত্রেও আপনার সুচিন্তার প্রশংসা করতে হয়।
যাই হোক, ফজর নামায যথাসময়ে পড়ার জন্য যেমন দৃঢ় ইচ্ছার প্রয়োজন, সেইসাথে কার্যকর ব্যবস্থাও গ্রহণ করতে হবে। কেননা পাঁচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করা ফরয।
১. দৃঢ় প্রতিজ্ঞা করা।
২. রাতে যত দ্রুত সম্ভব ঘুমানোর চেষ্টা করা।
৩. এলার্ম দেওয়ার ব্যবস্থা রাখা।
৪. অথবা যিনি নিয়মিত যথা সময়ে ফজর নামায আদায় করেন তার থেকে সহযোগিতা নেওয়া।
আর আপনার চাওয়া আমলের ক্ষেত্রে আপনি আল্লাহর গুণবাচক যে কোন নাম দ্বারাই দোয়া করতে পারেন। আল্লাহ তায়ালা বলেন-
وَلِلّٰہِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی فَادۡعُوۡہُ بِہَا
আল্লাহ্ র জন্যে আছে সুন্দর সুন্দর নাম। কাজেই তোমরা তাঁকে সেই সকল নামেই ডাকবে। -সূরা আ’রাফ, আয়াত নং ১৮০
তাছাড়া আপনি চাইলে নিম্নোক্ত নামসমূহ যিকির করেও আমল করতে পারেন। বা যেটা আপনার কাছে সহজ মনে হয় তারও আমল করতে পারেন।
১. الْمَنَّانُ -আলমান্নানু।
يَا بَدِيعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ২. -
ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি
৩. يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ- ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম
৪. يَا حَيُّ - ইয়া হাইয়্যু
৫. يَا قَيُّومُ - ইয়া কাইয়্যূমু
অথবা এতগুলো কষ্ট মনে হলে আপনি তিন নম্বর নামটির যিকির করেও দোয়া করতে পারেন।
অর্থাৎ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ- ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম।
এ নামসমূহ দ্বারা দোয়া করা সম্পর্কে হাদীসে এসেছে-
اللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ لَا إِلٰهَ إِلَاّ أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، الْمَنَّانُ، يَا بَدِيعَ السَّمٰوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ.
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলা-হা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্না-নু, ইয়া বাদী‘আস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি, ইয়া-যালজালা-লি ওয়াল-ইকরা-ম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যূমু, ইন্নী আসআলুকাল্ জান্নাতা ওয়া আ‘ঊযু বিকা মিনান্না-র।
অর্থ : ইয়া আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করছি। আপনিই সমস্ত প্রশংসার মালিক, আপনি ছাড়া আর কোন দানকারী ইলাহ নাই। আপনিই আসমান ও জমিনসমূহের সৃষ্টিকারী, হে মহান শ্রেষ্ঠত্বের অধিকারী ও মহান দাতা, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর।- সুনানে আবু দাউদ, হাদীস নং ১৪৯৫; সুনানে তিরমিযী, হাদীস নং ৩৫৪৪; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৫৮; সুনানে নাসায়ী, হাদীস নং ১২৯৯; আরও দেখুন : সহীহু সুনানে ইবনে মাজাহ : ২/৩২৯
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১