নামাজের কাতারের সংযোগ
প্রশ্নঃ ১৫৭১৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন কাতার প্রবাসী, এখানে মসজিদ ছোট হওয়ায় জুমার সময় মানুষ রাস্তায় দাঁড়ায়, তবে তীব্র গরমের কারনে এদিক সেদিক ছোটাছুটি করে দাঁড়ায়, যার ফলে বহু মুসল্লীর কাতারের সংযোগ থাকেনা, এখন আমার জানার ইচ্ছে চার মাযহাব অনুযায়ী ইত্তেহাদে সফ এবং ইত্তেহাদে মাকানের বিধান কি?
১২ জুন, ২০২৬
২ شارع المطار، الدوحة، قطر (QA)
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
চার মাজহাবের সংক্ষিপ্ত মত।
১.হানাফি মাজহাব
জুমার জন্য শর্ত হলো ইমামের সাথে "ইত্তিসালে সুফুফ" মানে কাতারের সংযোগ থাকা।
যদি মসজিদ ভরে যায় এবং ১ম কাতার থেকে ২য় কাতার, ২য় থেকে ৩য় এভাবে রাস্তা পর্যন্ত সংযোগ থাকে, তাহলে রাস্তায় নামাজ সহীহ হবে।
কিন্তু মাঝখানে যদি বড় ফাঁক থাকে বা রাস্তা-গাড়ি চলে এমন ফাঁক থাকে, তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন পিছনের কাতারের নামাজ মাকরূহ তাহরিমি হবে অর্থাৎ সহীহ হবে না।
২.শাফেয়ী ও হাম্বলি মাজহাব
এনাদের মতে মসজিদের ভিতরে হোক বা বাহিরে, যতদূরই হোক, ইমামের আওয়াজ/টিভি/মাইকের মাধ্যমে অনুসরণ করা গেলে এবং কাতারের সংযোগ থাকলে নামাজ সহীহ।
তবে সংযোগ ছাড়া বিচ্ছিন্ন হয়ে গেলে নামাজ হবে না।
৩. মালেকি মাজহাব
মসজিদের বাহিরে হলে ইমামকে দেখা বা সরাসরি আওয়াজ শোনা শর্ত। সংযোগ থাকা জরুরি।
অবস্থার সমাধান:
যেহেতু গরমের কারণে মানুষ এদিক-সেদিক হয়ে যায়, তাই কাতারের সংযোগ নষ্ট হচ্ছে।
করণীয়:
১.কাতার সোজা করার দায়িত্বশীল রাখা: ২-৩ জন ভাইকে দায়িত্ব দেয়া যাতে তারা লাঠি/টেপ দিয়ে লাইন ঠিক রাখবে।
২. ফাঁক বন্ধ করা: গরম হলেও কাতারের মাঝে যেন ১ হাতের বেশি ফাঁক না হয় সেটা খেয়াল রাখা।
৩. বিকল্প: সম্ভব হলে ২ জামাত করা, অথবা বড় জায়গা/খোলা মাঠে জুমা পড়া।
সার কথা: সংযোগ ঠিক থাকলে রাস্তায় নামাজ জায়েজ। কিন্তু ছোটাছুটির কারণে সংযোগ ভেঙে গেলে পিছনের অংশের নামাজের ব্যাপারে সন্দেহ থেকে যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতি মোহাম্মদ আমীর হোসাইন
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১