মসজিদের ওয়াকফকৃত জায়গায় পুরাতন কবরের উপর মসজিদ সম্প্রসারণ
প্রশ্নঃ ১৫৭১৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের জামে মসজিদের সম্প্রসারণ প্রয়োজন, এবং সামনে মসজিদের খালি জায়গা রয়েছে তবে লোক মুখে শোনা যাচ্ছে এখানে একটি কবর রয়েছে যার বয়স 40 থেকে 50 বছরের বেশি হবে বর্তমানে করের কোন চিহ্ন নাই।এমন অবস্থায় ওই জায়গায় (কবরের উপরে)মসজিদ বাড়ানো যাবে কি? উল্লেখ্য যে সম্পূর্ণ জায়গা মসজিদের জন্যে ওয়াকফকৃত। ছাদে সিঁড়ি দিয়ে টিন সেট করে ঘর নির্মাণ করার সুযোগও রয়েছে। কোন কাজটি উত্তম এবং শরীয়ত পন্থায় হবে জানালে উপকৃত হব। জাযাকাল্লাহ।
১৩ জুন, ২০২৬
H৯HX+RXJ Pourashova
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রয়োজনে মসজিদ সম্প্রসারণ করতে হবে, যদি তা মসজিদের ওয়াকফকৃত জায়গায় হয়, তাহলে তাতে শরিয়তের দৃষ্টিতে কোন বাধা নেই। আর দীর্ঘদিনের পুরাতন কবর (যাতে লাশ সম্পূর্ণ মাটি হয়ে গিয়েছে)-এর উপর যে কোন ঘর-বাড়ি-মসজিদ নির্মাণ করা জায়েয আছে। এতেও শরিয়তের দৃষ্টিতে নিষেধাজ্ঞা নেই।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনারা আপনাদের মসজিদের ওয়াকফকৃত জায়গায় মসজিদ সম্প্রসারণ করতে পারবেন; যদিও সেখানে পুরাতন কবর রয়েছে। কেননা প্রথমত জায়গাটি মসজিদেরই নামে ওয়াকফকৃত, তাছাড়া কবরও ৪০-৫০ বছরের পুরাতন, তাই সেখানে (কবরে উপরেও) মসজিদ নির্মাণ করতে কোন অসুবিধা নেই। মোটকথা প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদ সম্প্রসারণ করা যাবে।
আর মসজিদের সম্প্রসারণ কি ছাদে করা হবে নাকি সামনে বাড়ানো হবে, তা মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী মিলে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। যেটা আপনাদের জন্য সার্বিক বিবেচনায় সুবিধাজনক মনে হয় সেটাই করতে পারেন।
من المستندات الشرعية
** «عمدة القاري شرح صحيح البخاري» (4/ 179):
«هَل يجوز أَن تبنى على قُبُور الْمُسلمين؟ قلت: قَالَ ابْن الْقَاسِم: لَو أَن مَقْبرَة من مَقَابِر الْمُسلمين عفت فَبنى قوم عَلَيْهَا مَسْجِدا لم أر بذلك بَأْسا، وَذَلِكَ لِأَن الْمَقَابِر وقف من أوقاف الْمُسلمين لدفن موتاهم لَا يجوز لأحد أَن يملكهَا، فَإِذا درست وَاسْتغْنى عَن الدّفن فِيهَا جَازَ صرفهَا إِلَى الْمَسْجِد، لِأَن الْمَسْجِد أَيْضا وقف من أوقاف الْمُسلمين لَا يجوز تملكه لأحد، فمعناهما على هَذَا وَاحِد. وَذكر أَصْحَابنَا أَن الْمَسْجِد إِذا خرب ودثر وَلم يبْق حوله جمَاعَة، والمقبرة إِذا عفت ودثرت تعود ملكا لأربابها، فَإِذا عَادَتْ ملكا يجوز أَن يبْنى مَوضِع الْمَسْجِد دَارا وَمَوْضِع الْمقْبرَة مَسْجِدا وَغير ذَلِك،»
** «البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (2/ 210):
«وفي التبيين، ولو بلي الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه. اهـ.»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (2/ 233):
«وقال الزيلعي: ولو بلي الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه اهـ.»
** «البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري» (5/ 276):
«ولو كان بجنب المسجد أرض وقف على المسجد فأرادوا أن يزيدوا شيئا في المسجد من الأرض جاز ذلك بأمر القاضي. اهـ.»
** «حاشية ابن عابدين = رد المحتار - ط الحلبي» (4/ 445):
«أنهم صرحوا بأن مراعاة غرض الواقفين واجبة،»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১