হিন্দুদের কাছে পাঠা ছাগল বিক্রি করার বিধান
প্রশ্নঃ ১৫৬৬৮৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পূঁজার সময় হিন্দুদের কাছে পাঠা/ছাগল বিক্রি করার কি জায়েজ হবে? কেননা তারা তো সেটাকে তাদের দেব-দেবীর উদ্দেশ্যে বলি দিবে!
৯ জুন, ২০২৬
কেশরপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
শরীয়তের বিধান মতে যদি কেউ বৈধ পদ্ধতিতে হালাল বস্তুর মালিক হয় তাহলে তার জন্য সেই হালাল বস্তু বিক্রি করা জায়েজ আছে। যদি কেউ সেই হালাল বস্তু নিয়ে হারাম কাজে ব্যবহার করে তাহলে তার দায় কেবল ক্রেতার ওপরই বর্তাবে। বিক্রেতার ওপর নয়। পাঠা যেহেতু একটি হালাল প্রাণী, তার মাংস হালাল, তা বিক্রিও হালাল। এর মূল উদ্দেশ্য হলো গোশত খাওয়া। কোনো ক্রেতা যদি একে জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে অন্য কারও নাম নেয়—এটা ক্রেতার নিজস্ব গুনাহ। ছাগলের মাঝে কিংবা বিক্রেতার মাঝে এখানে কোনো গুনাহ নেই।
তাকওয়ার দাবি: উপরিউক্ত সুক্ষ্ম শরঈ নিয়ম অনুযায়ী, হিন্দুদের পূজায় বলির উদ্দেশ্যেও ছাগল/পাঠা বিক্রি করাকে সরাসরি 'গুনাহে লিপ্ত হওয়া' বলা যাবে না, বরং মৌলিকত্বের বিবেচনায় তাদের কাছেও পাঠা বিক্রি করা জায়েজ। তবে উৎসবের সময় মূর্তির নামে উৎসর্গের বিষয়টি নিশ্চিত হলে তা এড়িয়ে চলাই তাকওয়ার দাবি।
কেননা আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
“আর সৎকর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সহায়তা কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তি দাতা।” (সূরা মায়িদা: ২)
আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। আমিন।
فتاوی شامی :
"(ويكره) تحريما (بيع السلاح من أهل الفتنة إن علم) لأنه إعانة على المعصية (وبيع ما يتخذ منه كالحديد) ونحوه يكره لأهل الحرب (لا) لأهل البغي لعدم تفرغهم لعمله سلاحا لقرب زوالهم، بخلاف أهل الحرب زيلعي.
قلت: وأفاد كلامهم أن ما قامت المعصية بعينه يكره بيعه تحريما وإلا فتنزيهانهر.
(قوله: لأنه إعانة على المعصية) ؛ لأنه يقاتل بعينه، بخلاف ما لا يقتل به إلا بصنعة تحدث فيه كالحديد، ونظيره كراهة بيع المعازف؛ لأن المعصية تقام بها عينها، ولا يكره بيع الخشب المتخذة هي منه، وعلى هذا بيع الخمر لا يصح ويصح بيع العنب. والفرق في ذلك كله ما ذكرنا فتح ومثله في البحر عن البدائع، وكذا في الزيلعي لكنه قال بعده وكذا لا يكره بيع الجارية المغنية والكبش النطوح والديك المقاتل والحمامة الطيارة؛ لأنه ليس عينها منكرا وإنما المنكر في استعمالها المحظور. اهـ.
قلت: لكن هذه الأشياء تقام المعصية بعينها لكن ليست هي المقصود الأصلي منها، فإن عين الجارية للخدمة مثلا والغناء عارض فلم تكن عين النكر، بخلاف السلاح فإن المقصود الأصلي منه هو المحاربة به فكان عينه منكرا إذا بيع لأهل الفتنة، فصار المراد بما تقام المعصية به ما كان عينه منكرا بلا عمل صنعة فيه، فخرج نحو الجارية المغنية؛ لأنها ليست عين المنكر، ونحو الحديد والعصير؛ لأنه وإن كان يعمل منه عين المنكر لكنه بصنعة تحدث فلم يكن عينه".
(كتاب الجهاد، باب البغاة، ج:4، ص:268، ط: سعيد)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১