বিবাহের মাঝে গেইট করে বরকে আটকানোর বিধান
প্রশ্নঃ ১৫৫১৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত মুফতি সাহেবের কাছে জানার বিষয়, বিবাহের মাঝে গেইট করে বরকে আটকানো, এবং বরের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করে সেখানে মেয়ে ছেলে হৈহুল্লা করা কতটুকু বৈধ! বিশেষ দ্রষ্টব্য : বর ছোট বেলা থেকেই এগুলো বিরোধিতা করে আসছে এখন তার জন্য কতটুকু বৈধ?
২৬ মে, ২০২৬
কোটালীপাড়া
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী, বিবাহ একটি পবিত্র ইবাদত এবং রাসূলুল্লাহ (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নাত। কিন্তু বর্তমান সময়ে বিবাহের সাথে এমন কিছু প্রথা যুক্ত হয়েছে যা ইসলামি শরিয়তের দৃষ্টিতে কেবল অপছন্দনীয়ই নয়, বরং অনেক ক্ষেত্রে সরাসরি গুনাহের কারণ।
১. বিবাহের সময় বরকে গেইটে আটকে টাকা দাবি করা একটি কুপ্রথা। শরিয়তের দৃষ্টিতে এটি অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার অন্তর্ভুক্ত।
রাসূলুল্লাহ (সা.) বলেছেন,
لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
কারো সম্পদ তার আন্তরিক সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা অন্য কারো জন্য হালাল নয়। (মুসনাদে আহমাদ: ২৩৬০৫)
মনে রাখবেন বিবাহের আনন্দ প্রচারের নামে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা ও গেইট তৈরি করা ইসলামসম্মত নয়; এটি অপচয় ও রেওয়াজসর্বস্ব কাজ। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে আলোকসজ্জা একদিকে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, অন্যদিকে তা সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করার নামান্তর। তাই এসব বিজাতীয় সংস্কৃতি থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। এছাড়া, গেইট আটকানোর নামে বরপক্ষের কাছে জোরপূর্বক টাকা দাবি করা অত্যন্ত নিকৃষ্ট আচরণ। এমন কুসংস্কার ও গর্হিত প্রথা সমাজ থেকে নির্মূল করা আমাদের সকলের আবশ্যিক কর্তব্য।
২. বিবাহের অনুষ্ঠানে গায়রে মাহরাম (যাদের সাথে বিয়ে বৈধ) নারী-পুরুষের অবাধ মেলামেশা, হাসি-ঠাট্টা এবং গান-বাজনা বা হৈহুল্লা করা হারাম।
কুরআন মাজিদে মুমিনদের দৃষ্টি সংযত রাখার এবং পর্দা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে (সূরা নূর: ৩০-৩১)
হৈহুল্লা ও অশালীন আচরণ মুসলিমের স্বভাবের বিপরীত। বিয়ের মতো একটি বরকতময় কাজ গুনাহের মাধ্যমে শুরু করা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
৩. সাধারণভাবে মেহমানদের ভালো খাবার খাওয়ানো প্রশংসনীয় কাজ। কিন্তু যদি এটি লোক দেখানো, অপচয় বা অহংকারের উদ্দেশ্যে হয়, তবে তা গুনাহ। অনেক ক্ষেত্রে বরের সামনে শত পদের খাবার সাজিয়ে দেওয়া হয় যা অপচয় ছাড়া আর কিছুই নয়। কুরআন বলছে, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। (সূরা বনী ইসরাঈল: ২৭)
যেহেতু বর ছোটবেলা থেকেই এসবের বিরোধী, তাই তারর অবস্থানই সঠিক এবং শরিয়তসম্মত। এখন যা করণীয়, হচ্ছে, বিয়ের আগেই কনে পক্ষ এবং নিজের পরিবারকে নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া যে, আমি সুন্নাত অনুযায়ী বিয়ে করতে চাই, গেইট ধরা বা হৈহুল্লা আমার পছন্দ নয় এবং এতে আমি লজ্জিত বোধ করি।
তার উচিত হবে পরিবারের বড়দের মাধ্যমে কনে পক্ষকে বিনয়ের সাথে সুন্নাতী তরীকা অনুসরণ করার অনুরোধ করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১