ইসলামের দৃষ্টিতে শিক্ষা সফর
প্রশ্নঃ ১৫১৬৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বর্তমানে মাদ্রাসা,স্কুলও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাসফর এর নামে পার্ক,পিকনিক স্পট ও বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের আয়োজন করে থাকে।এ ধরনের শিক্ষাসফরের শরয়ি বিধান কী? শরিয়তের দৃষ্টিতে এগুলো কোন কোন শর্তে জায়েজ হবে এবং কোন কোন অবস্থায় নাজায়েজ, দলিলসহ বিস্তারিত জানালে উপকৃত হবো,আব্দুল্লাহ সিয়াম
১০ মে, ২০২৬
চর ফ্যাশন
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শিক্ষা সফর বা ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো, পূর্ববর্তী জাতিসমুহের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা এবং তা থেকে যথাযথ শিক্ষা গ্রহণ করা। মহান আল্লাহ রাব্বুল আলামীন মানুষের মনোদৈহিক প্রশান্তি লাভ এবং পূর্ববর্তী জাতিসমুহ থেকে শিক্ষাগ্রহণ করার জন্য সফরের প্রতি উৎসাহিত করে বলেন, “হে রাসুল আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন। অতঃপর আল্লাহ পুর্নবার সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু করতে সক্ষম ’। (সুরা আনকাবুত : আয়াত: ২০)।
আল্লাহপাক অন্যত্র বলেন, “তোমাদের আগে অতীত হয়েছে অনেক ধরনের জীবনাচরণ। তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতি কি হয়েছে। এই হলো মানুষের জন্য বর্ণনা। আর যারা ভয় করে তাদের জন্য উপদেশবাণী।’ (সূরা আল-ইমরান : আয়াত: ১৩৭-১৩৮)
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহান আল্লাহ মি’রাজ রনীতে ঊর্ধাকাশে একান্তে নিজের কাছে ‘সফর’ করিয়েছেন। তাইতো পৃথিবীর আদি থেকে অদ্যাবধি ইতিহাসের পাতায় অসংখ্য জ্ঞানী-গুণী, পন্ডিত, নবী-রাসূলের নাম পাওয়া যায়, যাঁরা পৃথিবীর নানা প্রান্ত ভ্রমণ করে ভ্রমণেতিহাসে চির স্মরণীয় ও অমর হয়ে আছেন।
ইসলামি চিন্তাবিদগণ বলে থাকেন, ‘শিক্ষা সফর ’ হলো জ্ঞানসমুদ্রের সন্ধান। সুস্থ্য দেহ ও সুন্দর মন তথা শারীরিক ও মানসিক উন্নতির জন্য সফর বা ভ্রমণ করা খুবই উপকারী।
আজকাল সমাজের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন করা হয়। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে কিছু কিছু মাদরাসায়ও এখন চালু হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সফর বা পিকনিকে যাওয়ার প্রবণতা বাড়ছে। বেশির ভাগ আয়োজনে দ্বিনি শিক্ষা ও চরিত্র গঠনের চেয়ে বিনোদন, অবাধ মেলামেশা ও অনৈতিক কর্মকাণ্ডই বেশি লক্ষ্য করা যায়। পার্ক, রিসোর্ট বা সমুদ্রসৈকতে উদ্ভট পোশাক, গান-বাজনা ও সেলফি সংস্কৃতির মধ্য দিয়ে তা আয়োজিত হয়। এর ফলে শিক্ষার্থীদের চরিত্রে নৈতিক অবক্ষয় নেমে আসছে। এগুলো ইসলামের শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। তাই অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের কর্তব্য—শিক্ষা সফরের নামে সব রকম বেহায়াপনার প্রধান ফটক বন্ধ করে দেওয়া। ইসলামের নীতিমালা অনুযায়ী শিক্ষা সফরের আয়োজন করা। সংক্ষেপে সফরের তিনটি রীতি এমন—
১. সফরের পরিবেশে ইসলামী শালীনতা বজায় রাখতে গানবাদ্য পরিহার করা। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) শরাব পান করতে, জুয়া খেলতে, ঢোল বা তবলা বাজাতে এবং ঘরের তৈরি শরাব পান করতে নিষেধ করেছেন। আর বলেছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। (আবু দাউদ, হাদিস : ৩৬৪৪)
২. নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ বন্ধ করে দেওয়া। নারীদের জন্য আলাদা পরিবহনের ব্যবস্থা করা অথবা নারীর সঙ্গে মাহরাম পুরুষ রাখা। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, কোনো পুরুষ যেন অপর কোনো মহিলার সঙ্গে নির্জনে অবস্থান না করে, কোনো স্ত্রীলোক যেন কোনো মাহরাম সঙ্গী ব্যতীত সফর না করে।
৩. শিক্ষকদের তত্ত্বাবধানে সফরের উদ্দেশ্য ও আচরণের নির্দেশনা সুস্পষ্টভাবে নির্ধারণ করা। ক্যাপ্টেন বা আমির নিযুক্ত করে দেওয়া। আবু সাঈদ আল খুদরি (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন তিন ব্যক্তি কোথাও সফরে বের হয়, তখন তারা তাদের একজনকে যেন আমির (নেতা) মনোনীত করে নেয়। (আবু দাউদ, হাদিস : ২৬০০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১