মুদ্দ এবং সা’-এর পরিচয় ও আধুনিক পরিমাণ
প্রশ্নঃ ১৫১৩৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুদ এবং সা এর পরিছয়
৯ মে, ২০২৬
ওসমানীনগর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
১. ‘মুদ্দ’ হলো ইসলামী শরিয়তে ব্যবহৃত একটি প্রাচীন পরিমাপ একক। যা মূলত খাদ্যদ্রব্য (বিশেষত শষ্য) মাপার জন্য ব্যবহৃত হতো। ‘সা’ এবং ‘মুদ্দ’ এর অনুপাত হলো, চার ‘মুদ্দ’= এক ‘সা’। অর্থাৎ ‘মুদ্দ’(مُدّ) ‘সা’(صاع)-এর চার ভাগের এক ভাগ।
আর এক ‘সা’ সমান সমান আট রিতল। অতএব এক ‘মুদ্দ’ সমান সমান দুই (২) রিতল।
এক রিতল= ১৩০ দিরহাম। অতএব দুই রিতল = ২৬০ দিরহাম। ২৬০ দিরহামকে আধুনিক পরিমাপে কনভার্ট করলে হয়- ৬৮.২৫ ভরি/তোলা। আর গ্রামে কনভার্ট করলে হয়- ৬৮.২৫×১১.৬৬৪=৭৯৬.০৬৮ গ্রাম।
সারাংশ : এক ‘মুদ্দ’= ৬৮.২৫ ভরি/তোলা বা ৭৯৬.০৬৮ গ্রাম (প্রায় ৮০০ গ্রাম) সমপরিমাণ।
২. ‘সা’- এর পরিচয়।
এটাও ইসলামী শরিয়তে ব্যবহৃত একটি প্রাচীন পরিমাপ একক। যা মূলত খাদ্যদ্রব্য (বিশেষত শষ্য) মাপার জন্য ব্যবহৃত হতো। সা’- এর পরিমাণের ক্ষেত্রে দু’টি বিশ্লেষণ উল্লেখযোগ্য-
২.১. এক ‘সা’ সমান সমান ৮ রিতল। এক রিতল সমান ১৩০ দিরহাম। সুতরাং এক সা’ সমান (১৩০×৮)=১০৪০ দিরহাম।
আর ১০৪০ দিরহামকে আধুনিক পরিমাপে কনভার্ট করলে হয়-
(ক) ২৭৩ ভরি/তোলা।
(খ) আর গ্রামে কনভার্ট করলে হয়- ২৭৩×১১.৬৬৪=৩১৮৪.২৭২ গ্রাম। অর্থাৎ ৩ কেজি ১৮৪ গ্রাম ২৭৩ মিলিগ্রাম।
২.২. এক্ষেত্রে বিস্তারিত বিশ্লেষণের পরে যে পরিমাণ পাওয়া যায় তা হলো, এক ‘সা’(صاع)= ২৮০ তোলা/ভরি। মেট্রিক পদ্ধতিতে রূপান্তর করলে যার পরিমাণ দাঁড়ায়- ২৮০×১১.৬৬৪=৩২৬৫.৯২ গ্রাম। অর্থাৎ ৩ কেজি ২৬৫ গ্রাম ৯২ মিলিগ্রাম। অনেক উলামায়ে কেরাম সংশ্লিষ্ট বিধান বিশ্লেষণের ক্ষেত্রে এখানে ভাংতি অংশকে পূরণ করে ৩ কেজি ৩০০ গ্রাম বলে থাকেন। আর এটাই আমল করার জন্য সহজ ও সতর্কতাপূর্ণ।
উল্লেখ্য, এক সা’ বা অর্ধ সা’ পরিমাপটি শরিয়তের একাধিক ওয়াজিব দান-সদকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন সদাকাতুল ফিতর, রোযার ফিদয়া, কাফফারা ইত্যাদি।
তথ্যসূত্র : জাওয়াহিরুল ফিকহ- আওযানে শরঈয়্যাহ : ৩/৪১০-৪১৩ (আশরাফী বুকডিপো
দেওবন্দ)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১