কাদিয়ানি কোম্পানিতে চাকরি করা জায়েজ নেই
প্রশ্নঃ ১২৭৭৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, RFL কোম্পানি তে চাকরি করা যাবে নাকি?
২৭ নভেম্বর, ২০২৫
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, কাদিয়ানীরা কেবল কাফেরই নয়, বরং তারা মুরতাদ ও জিন্দিকও। অতএব, সকল মতাদর্শের (উলামাদের) ঐক্যমত ফতোয়া হলো—কাদিয়ানী বা মিরযায়ী-দের সাথে কেনা-বেচা, ব্যবসা-বাণিজ্য, লেন-দেন, সালাম ও কথাবার্তা, মেলামেশা, পানাহার, বিবাহ ও শোকের অনুষ্ঠানে অংশগ্রহণ, তাদের কাফন-দাফন ও জানাজা ইত্যাদিতে অংশগ্রহণ, শোক প্রকাশ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তাদের সাথে সহযোগিতা বা (তাদের অধীনে) চাকরি করা—সবই শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ এবং হারাম। সুতরাং, কোনো মুসলমানের জন্য কোনো কাদিয়ানীর কোম্পানিতে চাকরি করা জায়েজ নয়।
ইসলামের মৌলিক আকীদাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদাগুলোর একটি হলো খাতেমে নবুত্তের আকীদা (নবুওতের সমাপ্তি)। এ বিষয়ে পৃথিবীর সব মুসলমান একমত। কিন্তু কাদিয়ানিরা শুধু এই আকীদারই অস্বীকারকারী নয়; বরং নবুত্তের সমাপ্তির বিপরীতে তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে।
বিভিন্ন জায়গায় কাদিয়ানিয়াত নিষেধাজ্ঞার চালু হয়ে যাওয়ার পরও খাতেমে নবুত্তের অস্বীকারকারী এই কাদিয়ানিরা আজও পৃথিবীব্যাপী বিভিন্ন কৌশলে মুসলমানদের ঈমানের উপর আক্রমণ চালাচ্ছে—আর তা মুসলিমদেরই উপার্জিত অর্থ ব্যবহার করে!
কারণ, কাদিয়ানিরা তাদের আয়ের নির্দিষ্ট একটি অংশ কাদিয়ানিয়াতের প্রচার-প্রসারে ব্যয় করে এবং তা ব্যয় করা তাদের উপর বাধ্যতামূলক। তাই মুসলমানদের উচিত সেই সকল পথ ও উপায় বন্ধ করা, যেগুলো কাদিয়ানিদের এই ধরনের কর্মকাণ্ডকে শক্তিশালী করছে।
উল্লিখিত পরিস্থিতিতে কাদিয়ানিরা নিজেদের মুসলমান হিসেবে প্রকাশ করে মুসলমানদের ধোঁকা দেয়। এর ফলে অনেক সময় তাদের কুফরি আকীদা গোপন থাকে এবং পাশে থাকা মানুষ তাদেরকে সত্যপথে আছে বলে ভাবতে শুরু করে—যার কারণে তার নিজের আকীদাও নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে।
এ কারণেই তাদের সঙ্গে জীবনের প্রতিটি বিষয়ে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। যদিও সাধারণ অমুসলিমদের সঙ্গে দুনিয়াবি লেনদেন করতে কোনো সমস্যা নেই, কিন্তু কাদিয়ানিদের ব্যাপারটি সাধারণ অমুসলিমদের থেকেও মারাত্মক।
সারকথা: কোনো মুসলিমের জন্যই কাদিয়ানি কোম্পানিতে চাকরি করা বৈধ নয়।
(اکفارالملحدین, مجموعة رسائل الکاشمیری، ج:3، ص:81، ط:ادارة القرآن)
"وثانیها إجماع الأمة علی تکفیر من خالف الدین المعلوم بالضرورة."
الكشاف عن حقائق غوامض التنزيل (تفسیرِ زمخشری)
"وَلا تَرْكَنُوا إِلَى الَّذِينَ ظَلَمُوا فَتَمَسَّكُمُ النَّارُ وَما لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِياءَ ثُمَّ لا تُنْصَرُونَ (113)
ولا تركنوا...من أركنه إذا أماله، والنهى متناول للانحطاط في هواهم، والانقطاع إليهم، ومصاحبتهم ومجالستهم وزيارتهم ومداهنتهم، والرضا بأعمالهم، والتشبه بهم، والتزيي بزيهم، ومدّ العين إلى زهرتهم. وذكرهم بما فيه تعظيم لهم."
(سورة الهود، رقم الآية:113، ج:2، ص:433، ط:دارالكتاب العربى)
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن، فتویٰ نمبر : 144406100131 \ 144510101980
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১