কোনো ব্যক্তি নারীদের পোশাক, অলংকার ও বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করলে, কোনো বেপর্দা নারী তা ক্রয় করে পরিধান করলে বা এসব উপহার হিসেবে কোনো বেপর্দা নারীকে দিলে, সে ব্যক্তি কি গুনাহের ভাগীদার হবে?
প্রশ্নঃ ১৫১৩৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো ব্যক্তি নারীদের পোশাক, অলংকার ও বিভিন্ন সরঞ্জামাদি বিক্রি করলে, কোনো বেপর্দা নারী তা ক্রয় করে পরিধান করলে বা এসব উপহার হিসেবে কোনো বেপর্দা নারীকে দিলে, সে ব্যক্তি কি গুনাহের ভাগীদার হবে?
৫ মে, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সাজসজ্জা করা নারীদের সৃষ্টিগত প্রবণতা। তাই তাদের অঙ্গসজ্জার জন্য বিভিন্ন প্রকার গহনার সঙ্গে চাই প্রসাধনী। এটি খুবই স্বভাবজাত বিষয়। তাই তো মহান আল্লাহ কুরআনে নারীদের সম্পর্কে বলেছেন,
أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ
“যে অলংকারে লালিত-পালিত হয়।” (সূরা যুখরুখ: ১৮)
নারীদের অলংকার পরিধান করা এবং বিভিন্ন প্রকার প্রসাধনী দ্বারা অঙ্গসজ্জা করা একটি জায়েজ বিষয়। সুতরাং এ সব পণ্যের ব্যবসা করাও হালাল।
কিন্তু বিক্রেতা যদি মহিলা ক্রেতা সম্পর্কে জানতে পারে যে, সে এসকল প্রসাধনী ও অলংকার পড়ে বেপর্দা হয়ে চলাফেরা করবে বা নারী-পুরুষের অবাধ মেলামেশা পূর্ণ অনুষ্ঠানে লোক প্রদর্শনী করে বেড়াবে তাহলে তার নিকট এইসব জিনিস বিক্রয় করা বৈধ নয়। কেননা এটি অন্যায় ও পাপাচারে সহযোগিতার শামিল।
তবে কারো অবস্থা সম্পর্কে যদি কোন কিছু না জানা যায় তাহলে তার নিকট বিক্রয় করতে আপত্তি নেই।
” لا يجوز بيعها إذا علم التاجر أن من يشتريها سيستعملها فيما حرم الله ؛ لما في ذلك من التعاون على الإثم والعدوان ، إما إذا علم أن المشترية ستتزين به لزوجها ، أو لم يعلم شيئًا فيجوز له الاتجار فيها ” انتهى .
“فتاوى اللجنة الدائمة” (13/67) .
“এ সব জিনিস বিক্রয় করা জায়েজ নাই যদি ব্যবসায়ী জানতে পারে যে, ক্রেতা তা আল্লাহর হারাম কৃত কাজে ব্যবহার করবে। কেননা এটি গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতার শামিল। কিন্তু সে যদি জানতে পারে যে, সে তার স্বামীর উদ্দেশ্যে সাজ-সজ্জা করবে অথবা এ ব্যাপারে সে কিছুই না জানে তবে এসব জিনিস দ্বারা ব্যবসা করা জায়েজ রয়েছে।” (ফাতায়া লাজনা দায়েমাহ ১৩/৬৭)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১