মান্নতের গরু বিক্রি করার হুকুম
প্রশ্নঃ ১৫১৩৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাননীয় মুফতি সাহেব আমার জানার বিষয় হচ্ছে যে,একব্যাক্তি নিয়ত করেছে,আমি আমার এই গরুটা বৃদ্ধ হলে কুরবানি দিব,কিন্তু বৃদ্ধ হওয়ার আগেই সেই গরুটি বিক্রি করে দেয়, এমতাবস্থায় তার জন্য কি অন্য একটা গরু কোরবানী দেওয়া ওয়াজিব হবে?আর ওয়াজিব হলেও সে কি উক্ত গরুরগুশতো খেতেপারবে
৪ মে, ২০২৬
মোহনগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নির্দিষ্ট পশু কুরবানীর মান্নত করলে ঐ পশুই কুরবানী করা জরুরি হয়ে যায়। এ ধরনের পশু পরিবর্তন করে অন্য পশু দেওয়া জায়েয নয়। তাই সাধারণ অবস্থায় এটি বিক্রি করা (যদিও মূল্য দ্বারা অন্যটি ক্রয়ের নিয়ত থাকে) জায়েয নয়। অতএব প্রশ্নোক্ত গরু বিক্রি করা জায়েয হবে না। বরং সে গরুটিই কুরবানী দিতে হবে।
উল্লেখ্য যে, কোনো নির্দিষ্ট প্রাণী কুরবানীর মান্নত করার পর যদি কেউ তা বিক্রি করে দেয় এবং পুরো মূল্য দ্বারা অন্য পশু ক্রয় করে তা কুরবানী দেয় তবে সেক্ষেত্রেও তার মান্নত আদায় হয়ে যাবে। তবে বিক্রি করে দেওয়া শরীয়তের নিয়ম পরিপন্থী হবে। আর যদি আংশিক মূল্য দিয়ে পশু কিনে কুরবানী দেয় তবে বাকি মূল্য সদকা করে দেওয়া জরুরি হবে।
ومن نذر نذر مطلقا فعليه الوفاء…… بما سمى وإن علق النذر بشرط فوجد الشرط فعليه الوفاء بنفس النذر (هداية، كتاب الأيمان، باب ما يكون يمينا وما لايكون يمينا-2\483، المبسوط للسرخسى-8\163، الدر المختار مع رد المحتار-5\515)
ويكره ذبح الشاة إذا تقارب ولادتها لأنه يضيع ما فى بطنها (البحر الرائق، زكريا-8/312-313، كويته-8/171، رد المحتار، زكريا-9/441، كرتاشى-6/304، الفتاوى الهندية-5/278، جديد-5/331، خلاصة الفتاوى-4/307، فتاوى قاضي خان، جديد-3/261، على هامش الهندية-3/367)
-ফাতাওয়া খানিয়া ৩/৩৪৭; বাদায়েউস সানায়ে ৪/২২০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৯৪; আদ্দুররুল মুখতার ৬/৩২২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১