জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা
প্রশ্নঃ ১৫০৬৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানের উপর আশংকা হলে এমন পরিস্থিতিতে দাড়ি কেটে ফেলতে পারব কিনা ❓
২৬ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম ৪০০০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সকল মুজতাহিদ-ইমাম বলেন, দাড়ি লম্বা রাখা ওয়াজিব এবং তা কমপক্ষে এক মুষ্ঠি পরিমাণ হতে হবে । এ ব্যাপারে চার মাযহাবের সকল ইমামের ইজমা প্রতিষ্ঠিত। এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কাটার সুযোগ শরীয়তে রয়েছে। এক মুষ্ঠির কম রাখা বা একেবারে তা মুন্ডানো সর্বসম্মতিক্রমে হারাম এবং কবীরা গোনাহ। কেননা ইবনে ওমর রাযি.-এর সূত্রে বর্ণিত রাসূলুল্লাহু ﷺ বলেছেন,
خَالِفُوا المُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ
তোমরা মুশরিকদের বিরোধিতা কর, দাঁড়ি লম্বা রাখো এবং গোঁফ ছোট কর। (বুখারী ৫৮৯৩ , মুসলিম ৬০০)
আলেমগণ এও বলেন যে, এর প্রতি সম্মান প্রদর্শন তাকওয়ার পরিচয় এবং উপহাস করা এমন হারাম যে, যার কারণে ঈমান চলে যাওয়ার আশংকা থাকে। আল্লাহ তাআলা বলেন,
ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ
আর কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটা তার হৃদয়ের তাকওয়া হতে উদ্ভূত বা আল্লাহ সচেতনতার লক্ষণ। (সূরা আল-হাজ ৩২)
তবে যে সকল কাজ ইসলামে হারাম, তা ব্যবহার করতে মুসলিম বাধ্য ও নিরুপায় হলে একান্ত বাধ্য অবস্থায় তা করার অনুমতি আছে।
এ ব্যাপারে হালাল-হারামের বিধানদাতা মহান আল্লাহ বলেন,
((إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ)) (البقرة : ۱۷۳)
অর্থাৎ, নিশ্চয় (আল্লাহ) তোমাদের জন্য শুধু মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং যে সব জন্তুর উপরে (যবাই কালে) আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়ে থাকে তা তোমাদের জন্য অবৈধ করেছেন। কিন্তু যে অনন্যোপায় অথচ অন্যায়কারী কিংবা সীমালংঘনকারী নয় তার কোন পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। (সূরা বাকারাহ ১৭৩ আয়াত)
وَلَا تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا)) (۲۹) سورة النساء
অর্থাৎ, আর তোমরা নিজেদেরকে হত্যা করো না; নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (সূরা নিসা ২৯ আয়াত)
সুতরাং জানের ভয় থাকলে দাড়ি কাটার অনুমতি আছে। কিন্তু ভয় কতটুকু এবং হালালের সীমানা কতটুকু? তা সকলের জন্য বুঝা সম্ভব নয়। এজন্য একজন নির্ভরযোগ্য আলেম থেকে জেনে নেওয়া উচিত।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১