শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে স্ত্রীর জন্য শর্তের বিষয়টি জানা থাকা আবশ্যক নয়
প্রশ্নঃ ১৫০৬০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বামী স্ত্রীকে বলল, আমি বলা ব্যতীত তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে তুমি আমার জন্য হারাম। স্ত্রী স্বামীকে না জানিয়ে তার বাড়ি চলে যায়।
স্বামী: তুমি আমাকে না বলে কেন আসলে? আমি না তোমাকে শর্ত দিছি। স্ত্রী বলল, আমিতো এমন কিছু শুনি নাই। শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে হুকুম কি? দলিল সহ জানিয়ে বাধিত করিবেন।
১১ জুন, ২০২৬
৪৩R৭+J৩F কালবাট কাশিপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
গ্রহনযোগ্য মতানুসারে প্রশ্নোক্ত ক্ষেত্রে স্ত্রী স্বামীর অনুমতিছাড়া বাবার বাড়ীতে যাওয়ার কারণে তার ওপর একটি রজঈ তালাক পতিত হয়েছে। স্বামী যদি স্ত্রীকে তালাক/শর্তযুক্ত তালাক দেয় তাহলে স্ত্রী সেই শব্দ না শোনলে কিংবা শর্তের কথা না জানলেও (যদি শর্তযুক্ত কাজটি করে ফেলে তাহলে) তার ওপর তালাক পতিত হবে।
কাজেই উপরিউক্ত ক্ষেত্রে স্ত্রীর ওপর একটি রজঈ তালাক হবে। এখন স্বামী চাইলে স্ত্রীর ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে পারবে।
উল্লেখ্য, তালাক শরিয়তের একটি স্পর্শকাতর বিষয়। এটা স্ত্রীকে শাসনের মাধ্যম নয়। একান্ত অপারগতা ছাড়া এর ব্যবহার সঙ্গত নয়। তাই এব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। আমিন।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (3/ 252):
"ومن الألفاظ المستعملة: الطلاق يلزمني، والحرام يلزمني، وعلي الطلاق، وعلي الحرام فيقع بلا نية للعرف.
(قوله: فيقع بلا نية للعرف) أي فيكون صريحاً لا كنايةً، بدليل عدم اشتراط النية وإن كان الواقع في لفظ الحرام البائن؛ لأن الصريح قد يقع به البائن كما مر، لكن في وقوع البائن به بحث سنذكره في باب الكنايات، وإنما كان ما ذكره صريحاً؛ لأنه صار فاشياً في العرف في استعماله في الطلاق لايعرفون من صيغ الطلاق غيره ولايحلف به إلا الرجال، وقد مر أن الصريح ما غلب في العرف استعماله في الطلاق بحيث لايستعمل عرفاً إلا فيه من أي لغة كانت، وهذا في عرف زماننا كذلك فوجب اعتباره صريحاً كما أفتى المتأخرون في أنت علي حرام بأنه طلاق بائن للعرف بلا نية مع أن المنصوص عليه عند المتقدمين توقفه على النية". فقط والله أعلم
فتاوی ہندیہ :
"وإذا أضافه إلى الشرط وقع عقيب الشرط اتفاقا."
(كتاب الطلاق، الباب الرابع، الفصل الثالث، 420/1، ط:رشيدية)
أنت على حرام، والفتاوى أنه يقع به البائن، وإن لم ينو لغلبة الاستعمال فى هذه البلاد (تاتارخانية-4\448، رقم: 6637)
لو قال لها: أنت على حرام، والحرام عنده طلاق وقع إن لم ينو (البحر الرائق، زكريا-3\523، كويته-3\300)
أفتى المتأخرون فى “انت على حرام” بأنه طلاق بائن للعرف بلا نية (رد المحتار، زكريا-4\466، كرتاشى-3\253)
আরো দেখুন: https://www.banuri.edu.pk/readquestion/talaq-ko-muallaq-karne-ki-sorat-mai-biwi-ko-taleeq-ka-ilm-hona-zarori-nhi-hai-144402100926/12-09-2022
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১