ভুলে পানাহার করলে রোযা ভাঙ্গে না
প্রশ্নঃ ১৪৯৭২২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নফল রোজা অবস্থায় কেও ভুলে মুখে কিছু দিয়ে ফেলেছে এখন ও খায়নি কিন্তু সামান্য কিছু শুকনো খাবার গলায় চলেগেছে এবং সাথে সাথে তার মনে হয়েছে রোজার কথা,এবং সাথে সাথে ই মুখের খাবার ফেলে দিয়েছে কিন্তু গলায় যেটা ছিল ওটা বের করা সম্ভব হচ্ছে না,এখন রোজা হবে কিনা? বুঝিয়ে ব
২২ এপ্রিল, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রোযা অবস্থায় ভুলে কিছু খেলে বা পান করলে রোযা ভঙ্গ হয় না। চাই সে রোযা ফরয হোক বা নফল হোক।
হযরত আবু হুররায় রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ.
যদি কেউ ভুলে পানাহার করে ফেলে, তাহলে সে যেন তার রোযা পূর্ণ করে। কেননা আল্লাহ তায়ালাই তাকে পানাহার করিয়েছেন। -সহীহ বুখারী, হাদীস নং ১৯৩১, ৬২৯২
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রেও আপনি যদি রোযার কথা ভুলে গিয়ে মুখে কিছু দিয়ে খেয়ে ফেলেন, তাহলে এতে আপনার রোযা ভঙ্গ হয়নি। বরং আপনার রোযা আদায় হয়েছে।
-মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ১৫৮৫; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৪০৮২; রদ্দুল মুহতার : ২/৩৯৪; ফাতাওয়া হিন্দিয়া : ১/২০২
** «صحيح البخاري» رقم 1831
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: (إِذَا نَسِيَ فَأَكَلَ وَشَرِبَ فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ).
** «المستدرك على الصحيحين» 1585
عن أبي هريرة، أنَّ النبي صلى الله عليه وسلم قال: "مَن أفطَرَ في رمضانَ ناسيًا، فلا قَضاءَ عليه ولا كفَّارةَ.
** «صحيح ابن حبان» رقم 4082
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: "مَنْ أَفْطَرَ فِي شَهْرِ رَمَضَانَ نَاسِيًا فَلَا قَضَاءَ عَلَيْهِ وَلَا كَفَّارَةَ".
** رد المحتار (2/ 394):
باب ما يفسد الصوم وما لا يفسده الفساد والبطلان في العبادات سيان (إذا أكل الصائم أو شرب أو جامع) حال كونه (ناسيا) في الفرض والنفل قبل النية أو بعدها على الصحيح بحر.
** « الفتاوى الهندية» (1/ 202):
إذا أكل الصائم أو شرب أو جامع ناسيا لم يفطر، ولا فرق بين الفرض والنفل كذا في الهداية.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১