ব্যবসা বরকতময় হতে করণীয় আদবসমূহ
প্রশ্নঃ ১৪৯৮১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোকান খোলা থেকে শুরু বন্ধ পযন্ত নবী করীম (সা:) কি কি সুন্নত অনুসরন করলে ব্যাবসা ভালো চলবে
২২ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ব্যবসা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়, বরং সততা ও নিষ্ঠার সাথে করলে এটি একটি শ্রেষ্ঠ ইবাদত। হাদীসে আছে,
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ " .
অর্থ: হান্নাদ (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক ও শহীদগণের সঙ্গে থাকবে।
সুনানে তিরমিযী, হাদীস নংঃ ১২০৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/30849
সুতরাং দোকান খোলা থেকে বন্ধ পর্যন্ত নবী করীম ﷺ এর সুন্নত অনুসরণ করলে ব্যবসায় বরকত আসবে ইনশাআল্লাহ।
ব্যবসায় সুন্নত ও আদবসমূহ:
১) দোকান খোলার সময় বিসমিল্লাহ পড়া ও নিচের দুআটি পড়া।
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ السُّوقِ وَخَيْرِ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ السُّوقِ وَشَرِّ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ أَنْ أُصِيبَ فِيهَا يَمِينًا فَاجِرَةً، أَوْ صَفْقَةً خَاسِرَةً
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে এই বাজারের কল্যাণ এবং এর ভেতরের সব কল্যাণ প্রার্থনা করছি। আর এই বাজারের অনিষ্ট এবং এর ভেতরের সব অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যাতে এই বাজারে কোনো মিথ্যা কসম বা লোকসানকারী লেনদেনে লিপ্ত না হই।
২) যথাসম্ভব সকাল সকাল দোকান খুলে ব্যবসা শরু করা।
হাদীসে আছে,
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ جَعْفَرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الْجُدْعَانِيِّ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا
অর্থ: ইয়াকুব ইবন হুমায়দ ইবন কাসিব (রাহঃ).... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (সা.) বলেছেনঃ 'ইয়া আল্লাহ! দিনের শুরুতে আমার উম্মাতের জন্য বরকত দাও।
সুনানে ইবনে মাজা হাদীস নংঃ ২২৩৮
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/27529
৩) সম্ভব হলে দোকান খোলার আগে দুই রাকাত নামায পড়ে ব্যবসায় বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে দুআ করা।
৪) ব্যবসায় সততা বজায় রাখা। মিথ্যা, ধোকা, প্রতারণা থেকে বিরত থাকা। পণ্যের গুণাগুণ লুকানো বা ভেজাল দেওয়া থেকে বিরত থাকা।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ـ أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا ـ فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا ".
অর্থ: সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... হাকীম ইবনে হিযাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রেতা-বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে। যদি তারা সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত চলে যাবে।
সহীহ বুখারী, আন্তর্জাতিক নং: ২০৭৯
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/1949
৫) কসম না খাওয়া। অর্থাৎ পণ্য বিক্রির জন্য ঘন ঘন আল্লাহর কসম খাওয়া সুন্নাত পরিপন্থী কাজ।
৬) গ্রাহকের সাথে নরম ও কোমল ব্যবহার করা।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رَحِمَ اللَّهُ رَجُلاً سَمْحًا إِذَا بَاعَ، وَإِذَا اشْتَرَى، وَإِذَا اقْتَضَى ".
অর্থ: আলী ইবনে আইয়্যাশ (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি ক্রয়-বিক্রয় এবং পাওনা তাগাদায় নম্র ব্যবহার করে,আল্লাহ্ তাআলা তার উপর রহম করুন।
সহীহ বুখারী, আন্তর্জাতিক নং: ২০৭৬
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/1946
৭) সঠিক ভাবে পরিমাপ করা। ওজনে কম দেওয়া হারাম।
পবিত্র কুরআনের সূরা আল-মুতাফফিফীনে আল্লাহ তাআলা ইরশাদ করেন,
وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ ۙ الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ ۫ۖ وَاِذَا کَالُوۡہُمۡ اَوۡ وَّزَنُوۡہُمۡ یُخۡسِرُوۡنَ ؕ
অর্থ: বহু দুর্ভোগ আছে তাদের, যারা মাপে কম দেয়, যারা মানুষের নিকট থেকে যখন মেপে নেয়, পূর্ণমাত্রায় নেয়। আর যখন অন্যকে মেপে বা ওজন করে দেয় তখন কমিয়ে দেয়। [সূরা আল-মুতাফফিফীন, আয়াত নং ১-৩]
৮) যেকোনো ধরনের সুদি কারবার থেকে দূরে থাকা।
৯) ব্যবসা যেন আপনাকে আল্লাহর জিকির এবং নামাজ থেকে দূরে সরিয়ে না রাখে। আযান হওয়ার পর জামাতের সাথে নামাজ আদায় করা ব্যবসায় বরকতের অন্যতম শর্ত। কুরআন মজিদে ওইসব ব্যবসায়ীদের প্রশংসা করা হয়েছে, যাদেরকে ব্যবসা ও কেনাবেচা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না।
সূরা নূর, আয়াত নং ৩৭
আয়াতটি এ লিংক থেকে দেখে নিতে পারেন, https://muslimbangla.com/sura/24/tafsir/37
১০) মাঝে মাঝে সদকা করা: ব্যবসায়ীদের প্রতি নবীজির একটি বিশেষ নসীহত হলো কেনাবেচার মাঝে কিছু সদকা করা। (সুনানে তিরমিযী, হাদীস নং ১২০৮)
হাদীসটি নিচের লিংক থেকে দেখে নিতে পারেন,
https://muslimbangla.com/hadith/30848
১১) হিসাব স্বচ্ছ রাখা। বাকি লেনদেন থাকলে তা লিখে রাখা সুন্নাত।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এরশাদ করেন,
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَدَایَنۡتُمۡ بِدَیۡنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاکۡتُبُوۡہُ
অর্থ: হে মুমিনগণ! তোমরা যখন নির্দিষ্ট মেয়াদের জন্য কোনও ঋণের কারবার কর, তখন তা লিখে নাও। [সূরা বাকারা, আয়াত নং ২৮২]
১২) শুকরিয়া ও অল্পে তুষ্ট থাকা : সারাদিন যা আয় হয়েছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা।
১৩) অন্য ব্যবসায়ীর ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা। যেমন মজুদদারি তথা বেশি লাভে বিক্রির জন্য পণ্য আটকে রাখা।
১৪) দোকান বন্ধ করে বের হওয়ার সময় নিচের দুআটি পড়া। তাহলে এর বরকতে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাযত করবেন, ইনশাআল্লাহ।
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
অর্থ : আল্লাহর নামে শুরু করছি, ভরসা করছি আল্লাহর উপর, আল্লাহ ছাড়া আর কারো কোন ক্ষমতা নেই।
এ দুআ সম্বলিত হাদীসটি নিচের লিংক থেকে দেখে নিন,
https://muslimbangla.com/hadith/19354
১৫) সর্বোপরি আল্লাহ তাআলার কাছে খুব বেশি দুআ করতে থাকুন। যাতে আল্লাহ তাআলা ব্যবসায় বরকত দান করেন। হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করেন। বিপদ-আপদ থেকে হিফাজত করেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১