রক্ত দেওয়া নেওয়া জায়েয এর বিনিময় লেনদেন জায়েয নয়
প্রশ্নঃ ১৪৭৮১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন কিডনি রোগী কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য নিজস্ব রক্তের(আত্তিও) কাউকে না পেয়ে অন্য রক্তের কাউকে ঠিক করলে এবং তাকে এর বিনিময়ে যদি কোনো টাকা প্রদান করে এটা কুরানের এবং হাদিসের আলোকে একটু বলবেন। জায়েজ কি না.সরকার এখনো ক্লিয়ার লি কোনো আইন পাশ করে নাই.
২১ এপ্রিল, ২০২৬
ঢাকা ১২০৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
চিকিৎসার প্রয়োজনে রক্ত দেওয়া বা নেওয়া উভয়টাই জায়েয। তবে রক্তের বিনিময় লেনদেন করা জায়েয নেই। বরং তা হারাম। সুতরাং রক্তের বিনিময় হিসেবে কোন টাকা দেওয়াও যাবে না, এবং নেওয়াও যাবে না। একান্ত অপারগ অবস্থায় যদি বিনিময় ছাড়া রক্ত পাওয়া না যায়, তাহলে চিকিৎসার প্রয়োজনে রক্ত ক্রয় করা জায়েয হলেও রক্তদানকারীর জন্য এর মূল্য গ্রহণ করা কোন অবস্থায়ই জায়েয নয়।
কেননা মানুষ সম্মানিত। অন্য সমস্ত সৃষ্টির তুলনায় মানুষকে আল্লাহ তায়ালা বিশেষ সম্মান দান করেছেন। কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে-
﴿وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا (70) ﴾
বাস্তবিকপক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং স্থলে ও জলে তাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে উত্তম রিযক দান করেছি এবং আমার বহু মাখলুকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। -সূরা বনী ইসরাঈল, আয়াত নং ৭০
স্বয়ং আল্লাহ তায়ালা প্রদত্ব এই সম্মানের কারণে মানব শরীরের কোন অংশ বা অঙ্গ বিনিময়যোগ্য নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন-
رأيت رسولَ الله صلى الله عليه وسلم جالساً عند الركن، قال: فرفع بصره إلى السماء فَضَحِكَ، فقال: "لَعَنَ الله اليهودَ! -ثلاثاً- إن الله حرم عليهم الشحومَ فباعُوها وأكلوا أثمانها، وإن الله إذا حرَّم على قومٍ أكلَ شيءٍ حَرّم عليهم ثمنَه"
তিনি বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে কাবার নিকট উপবিষ্ট দেখতে পাই। তিনি বলেনঃ এ সময় নবী (ﷺ) আকাশের দিকে দৃষ্টিপাত করেন এবং হেসে তিনবার বলেন যে, আল্লাহ তাআলা ইয়াহুদীদের উপর অভিসম্পাত করুন! আল্লাহ তাদের জন্য মৃত জীব-জন্তুর চর্বিকে হারাম করেন, কিন্তু তারা তা গলিয়ে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করে। আর আল্লাহ যখন কোন কওমের জন্য কোন জিনিস ভক্ষণ করাকে হারাম করেন, তখন তাদের জন্য তার মূল্য গ্রহণ ও ভক্ষণ করা হারাম হয়ে যায়। -সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৪৮৮
মোটকথা কুরআন-সুন্নাহর আলোকে শরিয়তের বিধান হলো, রক্তের বিনিময় হিসেবে কোন লেনদেন করা যাবে না। তবে প্রয়োজনে রক্ত প্রদানকারীর যাতায়াত খরচ বা কিছু নাস্তা-পানির ব্যবস্থা করা নিষেধ নয়। তা তো সৌজন্যতার খাতিরেই হবে। বরং এতটুকু হওয়া ভাল।
المستندات الشرعية
** الدر المختار : (5/ 72)
«حتى لو لم يوجد بلا ثمن جاز الشراء للضرورة وكره البيع فلا يطيب ثمنه»
** مجلة مجمع الفقه الإسلامي (4/ 359 بترقيم الشاملة آليا)
يجوز نقل العضو من جسم إنسان إلى جسم إنسان آخر، إن كان هذا العضو يتجدد تلقائيًا، كالدم والجلد، ويراعى في ذلك اشتراط كون الباذل كامل الأهلية، وتحقق الشروط الشرعية المعتبرة.
** فقه البيوع : (1/308) رقم 129 الدم
قد اتفق الفقهاء على نجاسة الدم وعدم جواز بيعه وقد شاع في عصرنا التداوي بنقل دم إنسان إلى إنسان آخر مريض ، وقد أفتى العلماء المعاصرون بجواز ذلك إذا لم يوجد دواء آخر، ولكن منعوا من بيعه لكراهة الإنسان. ولكن إذا دعت الضرورة الطبية إلى ذلك، ولم يوجد من يتبرع به، هل يجوز الشراء في تلك الحالة؟ الظاهر أنه يجوز دفع الثمن، ولا يجوز للبائع أن يأخذ ثمنه.
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১