কাযা নামাযের অজুহাতে দৈনন্দিন সুন্নাত নামাযের গুরুত্ব কম নয়
প্রশ্নঃ ১৪৯৬০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কিছু কাযা নামাজ জিম্মায় বাকি আছে কিন্তু আমি একজন ছাত্র হওয়ায় নামাজ গুলা আদায় করতে পারছিনা তবে মাঝে মাঝে সুন্নাতের জায়গায় ওই কাযা নামাজ গুলা আদায় করি, তো আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমি কি সুন্নাত নামাজ না পড়ে কাযা নামাজ গুলা আদায় করেনিব কি?
২১ এপ্রিল, ২০২৬
Baya
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার কাযা নামাযগুলো যে কোনভাবেই হোক আদায় করে নিতে হবে। তবে এজন্য সুন্নত ছাড়া যাবে না। কেননা দৈনন্দিন সুন্নাতে মুয়াক্কাদা নামাযগুলোর গুরুত্বও কম নয়। বিভিন্ন হাদীসের মাধ্যমে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন সুন্নাত নামাযগুলো গুরুত্বের সাথে আদায় করতেন এবং সাহাবীদেরকে উৎসাহ দিতেন। সেইসাথে সুন্নাত নামাযের অনেক ফযীলতও বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সুন্নাত নামাযের আমল, গুরুত্ব ও ফযীলত সম্পর্কে নিচে কিছু হাদীস পেশ করা হলো।
প্রতিদিন বার রাকাত সুন্নাতের ফযীলত
১. হযরত আয়েশা সিদ্দীকা রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من ثابَرَ على ثِنْتَيْ عَشْرَةَ ركعةً من السُّنَّةِ، بَنَى اللهُ له بيتًا في الجنة: أرْبَعِ ركعاتٍ قبل الظهرِ، وركعتين بعدها، وركعتين بعد المغربِ، وركعتين بعد العشاءِ، وركعتين قبل الفجر
যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত বার রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ তায়ালা জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দিবেন। যোহরের পূর্বে চার রাকাত, এরপর দু’রাকাত, মাগরিবের পর দু’রাকাত এশার পর দু’রাকাত, ফজরের পূর্বে দু’রাকাত। -সুনানে তিরমিযী, হাদীস নং ৪১৬
২. একই ধরণের হাদীস বর্ণনা করেছেন হযরত উম্মে হাবীবা রা.ও।-সুনানে তিরমিযী, হাদীস নং ৪১৭
যোহরও ফজরের সুন্নাতের গুরুত্ব
৩. হযরত আয়েশা রা. থেকে বর্ণিত,
أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لَا يَدَعُ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْغَدَاةِ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও যোহরের পূর্বে চার রাকাত (সুন্নাত) এবং ফজরের পূর্বে দুই রাকাত (সুন্নাত) ছাড়তেন না। -সহীহ বুখারী, হাদীস নং ১১২৭; সুনানে আবু দাউদ, হাদীস নং ১২৫৩
ফজরের সুন্নাতের বিশেষ গুরুত্ব
৪. হযরত আয়েশা রা. থেকে বর্ণিত
رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا .
তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ফজরে দু’রাকাত (সুন্নত) দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর চাইতে উত্তম। -সহীহ মুসলিম, হাদীস নং ৭২৫
৫. হযরত আয়েশা রা. থেকে বর্ণিত-
لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم، عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ، أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَيِ الْفَجْرِ.
তিনি বলেন, নবী (ﷺ) কোন নফল নামাযকে ফজরের দু’রাকাত সুন্নতের ন্যায় অধিক হিফাযত ও গুরুত্ব প্রদানকারী ছিলেন না। -সহীহ বুখারী, হাদীস নং ১১১৬
সুতরাং আপনি ফরযের কাযা এবং দৈনন্দিন সুন্নাত উভয় নামাযই আদায় করবেন। কোনটাকে বাদ দিবেন না। অন্যথায় আপনি সুন্নাতের মহান ফযীলত থেকে মাহরুম হবেন এবং সুন্নাত নামাযগুলো গুরুত্বহীন হয়ে পড়বে। তবে আপনি অন্যান্য নফল নামাযের পরিবর্তে ফরযের কাযা আদায় করতে পারেন। একসাথে না পারলেও অল্প অল্প করে আদায় করতে থাকুন। কিছু দিনের মধ্যে আশা করা যায় আপনার কাযা ফরযগুলো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১