মসিজিদে কুরআন শিক্ষা দেওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত ভাতা কমিটি গ্রহণ করতে পারবে কিনা?
প্রশ্নঃ ১৪৮৮৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামি ফাউন্ডেশনের আওতায় সহজ কোরআন শিক্ষা দান করেন শিক্ষক। সে টাকা শিক্ষককে না দিয়ে মসজিদ কমিটি হস্তক্ষেপ করলে তা জায়েজ হবে কি না.? সরকার এ টাকা তো ইমাম সাহেবকে দেন, এ টাকার হালাল সুরত কি.? জানতে চাই।
২৯ এপ্রিল, ২০২৬
Shamukshar
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অর্থাৎ মসজিদে কুরআন শিক্ষার জন্য যে সম্মানী বা ভাতা দেওয়া হয়, তা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষকেরই প্রাপ্য। এটি তার পাঠদানের পারিশ্রমিক, তাই এই টাকার একক মালিক তিনিই। চাই সেই শিক্ষক মসজিদের ইমাম সাহেব হোন, মুয়াজ্জিন সাহেব হোন কিংবা অন্য কেউ।
সুতরাং এই ভাতা মসজিদ কমিটির জন্য নিয়ে নেওয়া বৈধ হবে না। অন্যথায় এটি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার অন্তর্ভুক্ত হবে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ إِلَّا أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ
অর্থ: 'হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। তবে তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে কোনো ব্যবসা করা হলে (তা জায়েজ)।' (সূরা নিসা: ২৯)
সারকথা হলো, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে শিক্ষকের নামে এই টাকা বরাদ্দ করেছে, একমাত্র তিনিই এর মালিক। মসজিদ কমিটির এখানে হস্তক্ষেপ করার বা টাকা কেটে রাখার কোনো অধিকার নেই। এটি করা মসজিদ কমিটির জন্য কোনোভাবেই জায়েজ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১