মস্তিষ্কের ব্যায়াম হয় এমন ধরনের খেলা কি জায়েজ।
প্রশ্নঃ ১৫০৬২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মস্তিষ্কের ব্যায়াম হয় এমন ধরনের খেলা কি জায়েজ।যেমন puzzle বা ধাঁধা, suduko : সংখ্যা ভিত্তিক খেলা যেখানে সংখ্যাকে সঠিক জায়গায় বসাতে হয় , স্মৃতিভিত্তিক খেলা ও জ্ঞান বৃদ্ধি পায় এমন খেলা। এ ধরনের খেলাতে যদি বাজি ধরা না হয় এবং নেশায় পরিণত না হয় তাহলে কি জায়েজ যদিও শারীরিক পরিশ্রম না থাকে
২৯ এপ্রিল, ২০২৬
ঢাকা ১২০৫
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যে খেলা ও বিনোদন শুধুই বিনোদনের জন্য তা অবৈধ এবং যে খেলার মত্ততায় মানুষ উন্মত্ত হয়ে দীনবিমুখ হয়ে যায় তা হারাম।
আল্লাহ তা'আলা ইরশাদ করেন,
مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ لَاهِيَةً قُلُوبُهُمْ
অর্থ : তাদের নিকট তাদের প্রতিপালকের পক্ষ থেকে যখন নতুন উপদেশ আসে তখন তারা তা খেলার ছলে শ্রবণ করে, তাদের অন্তর থাকে খেলায় মত্ত। (সূরা আম্বিয়া- ২, ৩)
মুমিনের বৈশিষ্ট্য আলোচনায় আল্লাহ তা'আলা বলেন,
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ.
অর্থ: আর তারা ঐ সকল ব্যক্তি যারা অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। (সূরা মুমিনূন-৩)
উপরোক্ত বিষয়গুলোর অনুপস্থিতিতে যদি খেলা দ্বারা দীনী বা দুনিয়াবী কোন উপকার উদ্দেশ্য হয়, তাহলে সে খেলা বৈধ হবে। সুতরাং বুদ্ধিবৃত্তিক খেলা তথা যে খেলায় মেধা বাড়ে শরীয়তে তা অনুমোদন আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
خذوا يا بني أرفدة حتى تعلم اليهود والنصارى أن في ديننا فسحة. صححه الألباني.
অর্থ: হে হাবশী বালকেরা! তোমরা খেলাধুলা করো, যেন ইহুদী নাসারা জানতে পারে, আমাদের ধর্মে প্রশস্ততা রয়েছে। (মুসনাদে হারেস; হা.নং ৮৫৫) অন্য হাদীসে এসেছে,
الهوا والعبوا فإني أكره أن يرى في دينكم غلظة. قال البيهقي: هذا منقطع.
অর্থ: (বৈধ) খেলাধুলা করতে পারো। কেননা আমি তোমাদের ধর্মে কঠোরতা করতে পছন্দ করি না। (শুআবুল ঈমান; হা. নং ৬৫৪২)
হযরত আলী রাযি. বরেন,
أجموا هذه القلوب واطلبوا لها طرف الحكمة فإنها تمل كما تمل الأبدان
অর্থ: হৃদয়কে প্রশান্ত কর এবং এর জন্য কৌশল অবলম্বন কর। কেননা মন তেমনই ক্লান্ত হয় যেমন শরীর ক্লান্ত হয়। (জামিউল উলূমি ওয়াল হিকাম- ৪০৮)
হযরত কাসামাহ ইবনে যুহাইর বলেন,
روحوا القلوب ساعة فساعة.
অর্থ: অন্তরকে মাঝে মধ্যে প্রফুল্ল কর। (জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহ; হা.নং ৪৮৩)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১