নারীকে আকৃষ্ট করে এমন বডি স্প্রে ব্যবহার করার হুকুম কি?
প্রশ্নঃ ১৪৮৭৯৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি কেউ এমন সেন্ড বা বডি স্প্রে ব্যবহার করে যেটা নারী কে আকৃষ্ট করে এমন সেন্ড বা বডি স্প্রে ব্যবহার করার হুকুম কি? মাসালাটি জানালে উপকৃত হতাম। شكرا لك جزاك الله خيرا
১১ এপ্রিল, ২০২৬
শেরপুর
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পরিচ্ছন্নতা ও সুগন্ধি— ইসলাম এই দুটি বিষয়কে শুধু ভালো কাজ হিসেবে নয়, বরং ঈমানের অংশ হিসেবে বিবেচনা করে। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন আর পরিচ্ছন্নতা সেই সম্মানেরই প্রতিফলন। সুগন্ধি ব্যবহার শুধু আভিজাত্য নয়, এটি পরিচ্ছন্নতা, ইসলামের একটি সুন্নাত ও সুন্দর অভ্যাস।
সুগন্ধি ব্যবহার— নবীজি (সা.)-এর একটি প্রিয় সুন্নাত। রাসূলুল্লাহ (সা.) সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন এবং প্রায় সর্বক্ষণই তা ব্যবহার করতেন। তিনি অন্যদেরও এ বিষয়ে উৎসাহ দিতেন। হাদিসে এসেছে—
مَنْ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ، ثُمَّ رَاحَ إِلَى الْمَسْجِدِ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ، غُفِرَ لَهُ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ.
‘যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, যতটুকু পারে পরিষ্কার-পরিচ্ছন্ন হবে, তেল বা সুগন্ধি ব্যবহার করবে, এরপর মসজিদে যাবে... তার গত জুমা ও এ জুমার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি ৮৮৩)
অন্য হাদিসে এসেছে —
نِعْمَتِ الطِّيبُ الْمِسْكُ
‘সেরা সুগন্ধি হলো মিস্ক।’ (মুসলিম ২২৫২)
বর্তমানে বাজারে প্রচলিত সেন্ট ও বডি স্প্রেতে সাধারণত যে ধরনের অ্যালকোহল মেশানো হয়, তা অপবিত্র নয়। আধুনিক যুগের প্রখ্যাত ফকিহ শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানি (হাফিযাহুল্লাহ) বলেন, ‘যে অ্যালকোহল এখন বিভিন্ন ঔষধ বা পারফিউমে ব্যবহার করা হয়ে থাকে, তার অধিকাংশই এখন আর আঙ্গুর বা খেজুর থেকে তৈরি হচ্ছে না। বরং বিভিন্ন ধরনের শস্যদানা, খোসা এবং খনিজ পদার্থ ইত্যাদি থেকেই তৈরি করা হচ্ছে। ’ (তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩/৬০৮)
আর বৈজ্ঞানিকভাবে এমন কোন বডি স্প্রে নাই যার দ্বারা নারীরা সুনিশ্চিত আকৃষ্ট হবে। তবে সাধারণত নারীরা সুগন্ধির প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। কেবল এ কারণে বডি স্প্রে ব্যবহার করা হারাম হবে না। কিন্তু কারণ নিয়ত যদি মন্দ হয় তাহলে সেই কু নিয়তের কারনে বডি স্প্রে ব্যবহার করা মাকরূহ হবে। আর যদি সুনিশ্চিত এমন কোন বডি স্প্রে পাওয়া যায় যেটার দ্বারা নারীরা আকৃষ্ট হয় এবং এ কারণেই ব্যবহার করা হয় তাহলে সেই স্প্রে ব্যবহার করা হারাম।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১