মসজিদ মাদরাসা গোরস্থানে অমুসলিমদের দান গ্রহন করার বিধান
প্রশ্নঃ ১৪৮২১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কবরস্থান বানানোর জন্য অমুসলিম তথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের থেকে টাকা নেওয়া জায়েজ কিনা?
১০ এপ্রিল, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
মসজিদ, মাদরাসা, গোরস্থান কিংবা যেকোনো ধর্মীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো- যেহেতু বিষয়গুলো পুরোপুরিই শরীয়তের সাথে সম্পৃক্ত এবং একান্তই ধর্মীয় ইস্যু; তাই এগুলোর ক্ষেত্রে অমুসলিমদের জড়ানো কিংবা তাদের থেকে সহযোগিতা নেওয়া থেকে বিরত থাকা উচিত। কেননা, অনেক ক্ষেত্রেই দেখা যায় অমুসলিমগণ মসজিদ-মাদরাসা-গোরস্থানে দান করে সেখানে কর্তৃত্ব খাটাতে চায়।
অমুসলিমদের দানের ব্যাপারে ফোকাহায়ে কেরামের বক্তব্য হলো, মসজিদের প্রয়োজনে অমুসলিমদের থেকে সহযোগিতা চাওয়া মসজিদের মর্যাদার খেলাফ। একান্তই বাধ্য না হলে অমুসলিমদের কাছে মসজিদের জন্য সাহায্য চাওয়া উচিত নয়।
তবে একান্তু প্রয়োজন হলে নিম্ন বর্ণিত শর্তে অমুসলিমদের দান গ্রহন করার অবকাশ আছে।
১- এরকম দান তাদের বিশ্বাস অনুপাতে পূণ্যের কাজ হতে হবে।
২- পরবর্তীতে অর্থ ফিরিয়ে নেয়ার জন্য চেষ্টা ফিকির করবে না এ নিশ্চয়তা থাকতে হবে।
৩- অর্থদানের পর সেখানে নিজের কর্তৃত্ব স্থাপনের চেষ্টা না করার নিশ্চয়তা প্রদান করতে হবে।
৪- অর্থদানের পর ওই প্রতিষ্ঠান তার দানের টাকায় বলে মুসলমানদের ঠাট্টা-বিদ্রুপ করার মানসিকতা না থাকতে হবে।
উল্লিখিত শর্তসাপেক্ষে মসজিদ, মাদরাসা, গোসস্থান কিংবা ঈদগাহে অমুসলিমের দানকৃত টাকা বা ওয়াকফকৃত সম্পদ নেওয়া জায়েজ আছে।
وَجُمْلَةُ الْكَلَامِ فِي وَصَايَا أَهْلِ الذِّمَّةِ أَنَّهَا لَا تَخْلُو إمَّا إنْ كَانَ الْمُوصَى بِهِ أَمْرًا، هُوَ قُرْبَةٌ عِنْدَنَا وَعِنْدَهُمْ، أَوْ كَانَ أَمْرًا هُوَ قُرْبَةٌ عِنْدَنَا لَا عِنْدَهُمْ وَأَمَّا إنْ كَانَ أَمْرًا هُوَ قُرْبَةٌ عِنْدَهُمْ لَا عِنْدَنَا.
فَإِنْ كَانَ الْمُوصَى بِهِ شَيْئًا هُوَ قُرْبَةٌ عِنْدَنَا وَعِنْدَهُمْ بِإِنْ أَوْصَى بِثُلُثِ مَالِهِ أَنْ يَتَصَدَّقَ بِهِ عَلَى فُقَرَاءِ الْمُسْلِمِينَ أَوْ عَلَى فُقَرَاءِ أَهْلِ الذِّمَّةِ، أَوْ بِعِتْقِ الرِّقَابِ، أَوْ بِعِمَارَةِ الْمَسْجِدِ الْأَقْصَى وَنَحْوِ ذَلِكَ جَازَ فِي قَوْلِهِمْ جَمِيعًا؛ لِأَنَّ هَذَا مِمَّا يَتَقَرَّبُ بِهِ الْمُسْلِمُونَ وَأَهْلُ الذِّمَّةِ. (بدائع الصنائع، مكتبة زكريا- كتاب الوصايا، وصايا اهل الذمة-6/439، الفتاوى الهندية، كتاب الوصايا، الباب الثامن فى وصية الذمى والحربى-6/132، رد المحتار، كتاب الوقف، مطلب قد يثبت الوقف بالضرورة-6/524
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১