জামাতে নামাজ আদায়ের গুরুত্ব
প্রশ্নঃ ১৪৬২৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইচ্ছাকৃত ভাবে নামাজের জামাত ত্যাগ কারির শাস্তি কি?
১০ এপ্রিল, ২০২৬
R৩৪V+৩৭F Faitong
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হানাফী মাযহাব অনুযায়ী, সুস্থ ও সক্ষম পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা ‘সুন্নাতে মুয়াক্কাদা’, যা গুরুত্বের দিক থেকে ওয়াজিবের নিকটবর্তী। হাদীস শরীফে জামাত ত্যাগ করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং শরয়ি ওজর ছাড়া জামাত বর্জন করা গুনাহের কাজ।
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَائِدَةَ بْنِ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا السَّائِبُ بْنُ حُبَيْشٍ الْكَلاَعِيُّ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ، قَالَ قَالَ لِي أَبُو الدَّرْدَاءِ أَيْنَ مَسْكَنُكَ قُلْتُ فِي قَرْيَةٍ دُوَيْنَ حِمْصَ . فَقَالَ أَبُو الدَّرْدَاءِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَا مِنْ ثَلاَثَةٍ فِي قَرْيَةٍ وَلاَ بَدْوٍ لاَ تُقَامُ فِيهِمُ الصَّلاَةُ إِلاَّ قَدِ اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَعَلَيْكُمْ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ الْقَاصِيَةَ " . قَالَ السَّائِبُ يَعْنِي بِالْجَمَاعَةِ الْجَمَاعَةَ فِي الصَّلاَةِ .
৮৪৮। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... মাদান ইবনে আবু তালহা ইয়া’মুরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুদ-দারদা (রাযিঃ) আমাকে বললেনঃ তোমার বাড়ি কোথায়? আমি বললামঃ আমার বাড়ি হিমসের নিকটবর্তী এক গ্রামে। তখন আবু-দারদা বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) বলতে শুনেছি, কোন গ্রামে অথবা অনাবাদী স্থানে তিনজন লোক থাকাবস্থায় সেখানে নামায প্রতিষ্ঠিত না হলে তাদের উপর শয়তানের আধিপত্য বিস্তার লাভ করে। অতএব তোমরা জামাতকে অত্যাবশ্যকীয়রূপে গ্রহণ করবে। কেননা বাঘ বিচ্ছিন্ন ছাগলকে খেয়ে ফেলে। সায়িব (রাহঃ) বলেনঃ জামাআত অর্থ নামাযের জামাআত।
সুনানে নাসায়ী
হাদীস নংঃ ৮৪৭
আন্তর্জাতিক নং: ৮৪৭
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/20378
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ أَبِي جَنَابٍ، عَنْ مَغْرَاءٍ الْعَبْدِيِّ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ عُذْرٌ " . قَالُوا وَمَا الْعُذْرُ قَالَ خَوْفٌ أَوْ مَرَضٌ " لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلاَةُ الَّتِي صَلَّى " ، قَالَ أَبُو دَاوُدَ: رَوَى عَنْ مَغْرَاءَ أَبُو إِسْحَاقَ
৫৫১. কুতায়বা .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে বিনা কারণে মসজিদে উপস্থিত হয়ে জামাআতে নামায আদায় করবে না তার অনত্র আদায়কৃত নামায আল্লাহর নিকটে কবুল হবে না (অর্থাৎ তার নামাযকে পরিপূর্ণ নামায হিসেবে গণ্য করা হবে না)। সাহাবীরা ওযর সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ যদি কেউ ভয়ভীতি ও অসুস্থতার কারণে জামাআতে হাযির হতে অক্ষম হয় তবে তার জন্য বাড়ীতে নামায পড়া দুষণীয় নয়।
সুনানে আবু দাউদ
হাদীস নংঃ ৫৫১
আন্তর্জাতিক নং: ৫৫১
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/14897
ফকীহগণের মতে, শরয়ি কারণ ছাড়া নিয়মিত জামাত ত্যাগকারীর সাক্ষ্য গ্রহণ করা হবে না এবং সে গুনাহগার হিসেবে গণ্য হবে। এমনকি যারা তাকে জামাত ত্যাগ করতে দেখেও নসিহত করবে না, তারাও অবহেলার দায়ে দায়ী হতে পারেন।
অতএব, প্রত্যেক মুসলিম পুরুষের জন্য অপরিহার্য হলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব দেওয়া এবং এ বিষয়ে কোনো প্রকার অলসতা বা গাফিলতি না করা। যদি কোনো মুসলমান ভাইকে এ বিষয়ে উদাসীন দেখা যায়, তবে তাকে অত্যন্ত প্রজ্ঞা (হিকমত), নম্রতা ও সহমর্মিতার সাথে নসিহত করা উচিত। এক্ষেত্রে ধমক বা কঠোর আচরণের পরিবর্তে ভালোবাসা ও সুকৌশলে তাকে মসজিদের পথে আহ্বান জানানোই ইসলামের শিক্ষা।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 552)
''(والجماعة سنة مؤكدة للرجال)''۔
حلبي کبیر : قال في شرح المنیة : وکذا الأحکام تدل علی الوجوب من أن تارکها من غیر عذر یعزر ، وترد شهادته، ویأثم الجیران بالسکوت عنه ، وهذه کلها أحکام الواجب۔ (ص/509، فصل فی الإمامة)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১